World

প্রবল গতির ট্রেনের ধাক্কায় তছনছ হয়ে গেল উড়োজাহাজ

এক প্রবল গতির ট্রেনের ধাক্কায় তছনছ হয়ে গেল একটি উড়োজাহাজ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে সেখানকার ক্যামেরায়। বিমানটি ধাক্কার পর টুকরো টুকরো হয়ে যায়।

প্রবল গতিতে ছুটে আসছে একটি ট্রেন। সে তার লাইনেই ছুটছে। কিন্তু ট্রেন চালকের জানা ছিলনা যে তাঁর গতিপথে রেললাইনের ওপর আটকে আছে একটি বিমান।

বড় নয়, ছোট আকারের উড়োজাহাজ। উড়োজাহাজটি আবার আকাশে নিয়ন্ত্রণ হারানোর পর সজোরে আছড়ে পড়ে রেললাইনের ওপর। তারপর সেখানেই আটকে যায়।

উড়োজাহাজটি যে রেললাইনের ওপর এসে আছড়ে পড়েছে সে খবর ট্রেন চালক পর্যন্ত পৌঁছতে যে সময়টা লাগে সে সময় পাওয়া যায়নি। তার আগেই ঘটে যায় পুরো ঘটনা।

প্রবল গতিতে থাকা ট্রেনটি লাইনে আটকে থাকা উড়োজাহাজটিকে ধাক্কা মেরে টুকরো টুকরো করে দেয়। উড়োজাহাজের বিভিন্ন অংশ ধাক্কার পর ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাকোইমায়। সেখানেই হোয়াইটম্যান বিমানবন্দর থেকে একটি ছোট বিমান নিয়ে ওড়েন এক পাইলট। বিমানটি ওড়ার পরই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। তারপরই আছড়ে পড়ে রেললাইনে।

দ্রুত রক্তাক্ত পাইলটকে উড়োজাহাজটির মধ্যে থেকে বার করে আনেন সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা। আর তাঁরা যখন ওই পাইলটকে বার করে আনছেন, ঠিক তখনই ট্রেনটি এসে ধাক্কা মারে।

আর সামান্য দেরি হলে ট্রেনের ধাক্কায় উড়োজাহাজটি টুকরো হওয়ার সময় পাইলটের বড় ক্ষতি বা প্রাণহানি হতে পারত। বরাত জোরে রক্ষা পান তিনি। তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026