World

প্রবল তুষারঝড়ে বন্ধ ২টি পাহাড়ি রাস্তা

প্রবল তুষারঝড়ের জেরে স্তব্ধ হয়ে যায় রাস্তাঘাট। এবারও তার অন্যথা হল না। এবারও তুষারঝড়ে বন্ধ হল ২টি পাহাড়ি রাস্তা। পূর্ব পশ্চিম যোগাযোগ ব্যবস্থায় বড় ধাক্কা।

প্রবল তুষারঝড় যে জীবনযাত্রা স্তব্ধ করে দেয় তা প্রতিবছরের অভিজ্ঞতায় অনেকেই জানেন। ফলে তুষারঝড় শুরু হতেই কোন রাস্তায় কোপ পড়তে চলেছে তা বোঝার চেষ্টা করছিলেন সকলে।

মার্কিন মুলুকে এমনিতেই তুষারঝড় এক অতিপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে। গত কদিনে যে তুষারঝড় হয়েছে তাতে ক্যালিফোর্নিয়ার ২টি পাহাড়ি রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। ২টি রাস্তা বলা হলেও আদপে এই ২টি পথই আমেরিকার সড়ক যোগাযোগের ২টি স্তম্ভ।

৮০ ও ৯০ এই ২ রুট আদপে পূর্ব আমেরিকা ও পশ্চিম আমেরিকার যোগাযোগের প্রধান পথ। ক্যালিফোর্নিয়ায় যে পাহাড়ি পথ রয়েছে সেখানে এখন প্রবল তুষারঝড় চলছে। ফলে সেই পাহাড়ি রাস্তা হয়ে চলে যাওয়া পথ স্তব্ধ হয়ে গেছে।

সাকুল্যে ১১২ কিলোমিটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ৮০ ও ৯০ ছাড়া আমেরিকার ৫০ নম্বর রুটও পূর্ব পশ্চিমকে যুক্ত করেছে। এই রুটগুলি ট্রান্সকন্টিনেন্টাল ফ্রিওয়ে নামে পরিচিত। এছাড়া এসআর ৮৯ রুটে আবার আছড়ে পড়েছে একটি তুষারধ্বস। ফলে সে রাস্তাও বন্ধ।

এই সময় কাশ্মীরের অনেক রাস্তা বা হিমাচলের কিছু রাস্তা তুষারপাতের জেরে বন্ধ হয়ে যায়। আমেরিকায় আবার তুষারঝড়ের দাপট বেশি। ফলে সেখানে এখন ক্রমশ বিভিন্ন জায়গায় অবস্থা শোচনীয় আকার নিচ্ছে।

সিয়েরা নেভাডায় রেকর্ড তুষারপাত হয়েছে ডিসেম্বরে। ডিসেম্বর মাসে এত তুষারপাত মার্কিন মুলুকের এই জায়গায় এই প্রথম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026