World

ছড়াচ্ছে আগুন, বিদ্যুৎবিহীন ২০ লক্ষ পরিবার

ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকায় রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে। আগুনের লেলিহান শিখার গ্রাস বাড়তে থাকায় ২০ লক্ষ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আরও অনেক এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রবল হাওয়া বওয়ার পূর্বাভাস থাকায় কোনও ঝুঁকি নিতে পারছেনা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা প্যাসিফিক গ্যাস এন্ড ইলেকট্রিক। তারা তাদের গ্রাহকদের সাফ জানিয়ে দিয়েছে সকলে যেন তৈরি থাকেন। কেননা তারা আরও এলাকা ব্ল্যাকআউট করতে চলেছে।

ক্যালিফোর্নিয়ার কিনকেড দাবানল হুহু করে ছড়াচ্ছে। আরও ছড়াচ্ছে শুকনো আবহাওয়া আর প্রবল গতিতে বইতে থাকা হাওয়ার কারণে। খুব দ্রুত হাওয়ার ভেসে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ইতিমধ্যেই ৩৬টি কাউন্টি এই দাবানলের প্রকোপে পড়েছে। প্রায় ৯০ হাজার মানুষকে বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আগুন নেভার নাম নিচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা সত্ত্বেও আগুন বরং নতুন নতুন এলাকা গ্রাস করছে।

সুগ্রীব দোসরের মত লস অ্যাঞ্জেলস-এর কাছে আরও একটি দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই দাবানলকে টিক ফায়ার নাম দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭ হাজার একর এলাকা তার গ্রাসে চলে গেছে। এছাড়াও আরও কয়েকটি ছোটখাটো দাবানল ক্যালিফোর্নিয়ার আশপাশে ছড়িয়েছে। সেগুলিও নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন সব এলাকায় নিয়ন্ত্রণে আসার পরই বোঝা যাবে ক্যালিফোর্নিয়ার কতটা ক্ষতি করল এই সব দাবানল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026