World

খাদ্য মেলায় চলল গুলি, মৃত ৩

খাদ্য মেলা মানেই কব্জি ডুবিয়ে ভালমন্দ খাওয়া। স্টলে স্টলে ঘোরা। আর জিভে জল আনা আইটেম দেখলে চেখে ফেলা। সপ্তাহান্তে এমন একটা উৎসব পেলে খাদ্য রসিক মানুষের তো পোয়া বারো। রসনা তৃপ্তি আর উইকএণ্ডের আনন্দ, ২টো একসঙ্গে হলে তো কথাই নেই। এমনই এক খাদ্য মেলার আসর বসেছিল ক্যালিফোর্নিয়ার গিলরয় শহরে। প্রতি বছরই খাদ্য উৎসবের আসর বসে এখানে। নাম গারলিক ফেস্টিভ্যাল।

রবিবার ছুটির দিন। বিকেল বেলা। গোটা মেলাই তখন রমরম করছে। মানুষ তারিয়ে উপভোগ করছেন খাবারদাবার। সেই আনন্দ উৎসবকে ম্লান করে দিয়ে সেখানে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকবাজ। স্থানীয় সময় তখন ৫টা ৪১ মিনিট। আচমকা গুলি বর্ষণে সকলেই প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। চারিদিকে আর্ত চিৎকার। কার গায়ে কখন গুলি এসে লাগবে তা বোঝা যাচ্ছেনা। পরিবার নিয়ে সকলেই তখন বাঁচতে ছুটছেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, রসুনের হাজারো পদ নিয়ে হাজির এই গারলিক ফেস্টিভ্যালে মধ্য ৩০-এর সাদা চামড়ার ওই আততায়ী সম্ভবত ঢোকে মেলার চারধারে দেওয়া বেড়ার জাল কেটে। এক টুপি বিক্রেতা পুলিশকে জানিয়েছেন, যে গুলি চালাচ্ছিল তার হাতে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিল। যা দিয়ে সে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। কোনও টার্গেট করে গুলি চালায়নি সে।

এই গুলি চালনার ঘটনায় ৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ১৫ জন গুলিতে আহত হন। তাঁদের চিকিৎসা চলছে। খুব বেশি সময় নয়, ১ মিনিটেরও কম সময় এই গুলি চালনার ঘটনা ঘটে। পুলিশের অনুমান আততায়ী ছাড়াও তার এক সহযোগী হয়তো ছিল। তবে তার সম্বন্ধে বিস্তারিত তথ্য পুলিশ পায়নি। আততায়ী গুলি চালানো শুরু করতেই মেলায় কর্মরত পুলিশ কর্মীরা তাকে লক্ষ্য করে পাল্টা গুলি চালান। তাতে ওই বন্দুকবাজের মৃত্যু হয়। কেন সে এমন করল তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026