World

গুদামের ওপর ভেঙে পড়ল এফ-১৬ যুদ্ধবিমান

একটি গুদামের ওপর আছড়ে পড়ল একটি এফ-১৬ যুদ্ধবিমান। বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বিমানে থাকা ২ পাইলট প্রাণে বেঁচে গেছেন। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে যখন গুদামের ওপর আছড়ে পড়তে চলেছে ঠিক তার আগেই তাঁরা বিমান থেকে বেরিয়ে আসেন। এফ-১৬ মার্কিন যুদ্ধবিমান সম্ভারের অন্যতম হাতিয়ার। যা এক সময় তারা পাকিস্তানকেও বেচেছিল। সেই এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে পড়ল তাদেরই মুলুকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোরেনো উপত্যকায় মার্চ এয়ার রিজার্ভ বেসে ফিরছিল বিমানটি। তার আগেই সেটি দুর্ঘটনাগ্রস্ত হয়। ভেঙে পড়ে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টে নাগাদ বিমানটি ভেঙে পড়ে। কেন বিমানটি ভেঙে পড়ল সে সম্বন্ধে অবশ্য মার্কিন বায়ুসেনার তরফে কিছু জানানো হয়নি।

যে ২ জন পাইলট বিমানটি চালাচ্ছিলেন তাঁরা যথাসময়ে বেরিয়ে আসতে সক্ষম হলেও তাঁদের চিকিৎসা চলছে। তবে তাঁদের আঘাত কতটা গুরুতর তাও জানা যায়নি। যে গুদামে বিমানটি ভেঙে পড়ে সেই গুদামের ক্ষতি হলেও সেখানে কোনও হতাহতের খবর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026