World

বন্দুকবাজের গুলিতে ঝাঁঝরা স্ত্রী সহ ৫ জন

কেন গুলি তা এখনও অজানা। বন্দুকবাজের পরিচয়ও অজানা। তবে সে যা করল তাতে গত বুধবার সন্ধেয় ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড এলাকার মানুষ রীতিমত আতঙ্কিত। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই ব্যক্তি প্রথমে নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করে। তারপর রাস্তার ওপরই গুলি করে ২ ট্রাকিং সংস্থার কর্মচারিকে। সেখানেই শেষ নয় মূর্তিমান মৃত্যুর মত রাস্তায় বন্দুক হাতে ঘুরতে থাকে সে। সামনে পায় স্থানীয় একটি আবাসনের ২ বাসিন্দাকে। এবার তাদেরও গুলি করে হত্যা করে। এরপর সে এক মহিলার গাড়ি কেড়ে নিয়ে তাতে চড়ে বসে। কিন্তু তাকে পুলিশ ঘিরে ফেলতেই নিজেকে গুলি করে শেষ করে দেয় ওই ব্যক্তি।

এই ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। যদিও মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা নতুন নয়। মাঝেমধ্যেই এমন উন্মত্ত বন্দুকবাজের শিকার হতে হয় সাধারণ মানুষকে। ফের তেমনই একটা ঘটনা ঘটল এদিন। কেন সে এমন কাজ করল তা পরিস্কার নয়। তবে তদন্ত শুরু হয়েছে।

News Desk

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026