World

আচমকাই গুলিবর্ষণ, ১০ জন লুটিয়ে পড়লেন মাটিতে

বেশ গরম। তাই সন্তানদের সঙ্গে করে আবাসন চত্বরেই ফাঁকা জায়গায় এসেছিল কয়েকটি পরিবার। রাতের দিকে তখন পরিবেশটাও মনোরম। সেখানেই একসঙ্গে খেলায় মেতে উঠেছিলেন তাঁরা। রবিবার ছুটির দিন। ফলে ছুটির মেজাজটা ছিল পুরোদমে। অভিযোগ এই সময়েই আচমকা কে বা কারা এসে তাঁদের ওপর গুলি বর্ষণ শুরু করে। কিছু বুঝে উঠে পালানোর আগেই ১০ জন মেঝেতে লুটিয়ে পড়েন। গুলি লাগে তাঁদের দেহে। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ এসে এঁদের হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসের কাছে সান বার্নাদিনো শহরে।

পুলিশ এই ঘটনার খবর পায় রাত ১১টা নাগাদ। তবে কে বা কারা একাজ করেছে তার কোনও হদিশ পুলিশ পায়নি। কেন এভাবে গুলিবর্ষণ করা হল তাও পুলিশের কাছে পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এমন এক ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমজনতা বেশ ভীত।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026