সহকর্মী তরুণীকে রাজি করিয়ে কিছুতেই ডেটিংয়ে নিয়ে যেতে পারছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো বিমানবন্দরের নিরাপত্তারক্ষী কেভিন প্রসাদ। বছর ২৫-এর তরুণী সহকর্মী কেভিনকে সাফ জানিয়ে দেন তাঁর এক স্টেডি বয়ফ্রেন্ড আছেন। আর তিনি তাঁর সঙ্গেই থাকবেন। তাই তাঁর পক্ষে কেভিনের প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু তরুণীর কথা মানতে একবারেই নারাজ ছিল প্রেমে অন্ধ ভারতীয় বংশোদ্ভূত যুবক।
নাছোড়বান্দা কেভিনের বদ্ধমূল ধারণা ছিল, তার ইচ্ছাপূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সহকর্মীর প্রেমিক মার্ক ম্যাঙ্গাক্যাট। তাঁকে সরাতে না পারলে কোনওদিনই সহকর্মীর সঙ্গে ডেটে যেতে পারবে না সে। যেভাবে হোক সহকর্মীকে ডেটিংয়ে নিয়ে যেতে মরিয়া কেভিন এক মারাত্মক ফন্দি আঁটে।
পুলিশ জানাচ্ছে, গত ২৫ এপ্রিল বিমানবন্দরে ওই তরুণীকে নিতে আসেন তাঁর প্রেমিক। প্রেমিকাকে বাড়ি নিয়ে যেতে বিমানবন্দরে গাড়ি নিয়ে হাজির হন বছর ৩১-এর মার্ক। গাড়ি করে বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার পথে মার্ক ও তাঁর প্রেমিকার পিছু ধাওয়া করে কেভিন। অভিযোগ মার্কের বাড়ির কিছুটা দূরে খুব সামনে থেকে মার্ককে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় সে। হাসপাতালে নিয়ে গেলে মার্ককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রেমিকার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কেভিনকে পরে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…