World

রেগে দোকানের ম্যানেজার বসে পড়লেন মহিলা কর্মীর ওপর

দোকানের ম্যানেজারের সঙ্গে এক কর্মীর ঝগড়া লাগে। এটা নতুন কিছু নয়। হতেই পারে। মিটেও যায়। কিন্তু এক্ষেত্রে হল অন্য কিছু।

নানারকম খাবার, নরম পানীয় সহ বিভিন্ন জিনিসের একটি দোকান। বড় নামকরা দোকান। যেখানে সারাদিনই ক্রেতার ভিড় লেগে থাকে। কর্মীরাও রয়েছেন। এমনই এক কর্মী ছিলেন এক ২৪ বছরের তরুণী। তিনি ওই দোকানে কাজ করতেন।

তাঁর ওপরে ছিলেন ম্যানেজার। ম্যানেজারের কথা শুনে চলতে হয় দোকানের কর্মীদের। ওই কর্মী দোকানে আসার পর কাজই করছিলেন। কিন্তু কোনও কিছু নিয়ে ম্যানেজারের সঙ্গে দুপুরের দিকে তাঁর ঝগড়া লাগে। কথা কাটাকাটি হতে থাকে। ঝগড়া বাড়তে থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপরই দেখা যায় ওই ম্যানেজার ওই তরুণীকে টেনে মাটিতে ফেলে দেন। তারপর তাঁর ওপর চড়ে বসেন। তরুণীর দেহের উপরের অংশে বসে পড়েন তিনি।

ফলে ওই তরুণী আর শ্বাস নিতে পারছিলেননা। তিনি চেষ্টা করেন ওই ম্যানেজারকে তাঁর ওপর থেকে সরিয়ে দিতে। কিন্তু সরাতে পারেননি।

এভাবে ১০ মিনিট কেটে যাওয়ার পর যখন ওই তরুণী ম্যানেজারের থেকে মুক্তি পান ততক্ষণে তিনি আর শ্বাস নিতেই পারছিলেননা। সিপিআর দিয়েও কাজ হয়নি। অগত্যা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অক্সিজেন দীর্ঘসময় মস্তিষ্কে না পৌঁছনোয় তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। বেশ কয়েকদিন ওই অবস্থায় রাখার পর জেসিকা নামে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ওই তরুণীর শরীর থেকে লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়া হয়। চিরনিদ্রায় চলে যান জেসিকা। ঘটনার পর ওই মহিলা ম্যানেজার পালিয়ে যান। তাঁকে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৪ জুন।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026