World

রাস্তা আটকে নাচছে ঘোড়া, থমকে গেল সব গাড়ি, নাচ থামল না

ব্যস্ত রাস্তা আটকে সব গাড়ির চাকা থামিয়ে একটি ঘোড়া যা কাণ্ড করল তা রীতিমত সংবাদের শিরোনামে জায়গা করে নিল।

রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। পুলিশও চায় রাস্তা যেন এমনই সচল থাকে। কিন্তু তা নানা কারণে থমকেও যায়। যেমন কোনও দুর্ঘটনা ঘটতে পারে। কোনও গাড়ি খারাপ হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়তে পারে। এছাড়াও অন্য নানা কারণ ঘটতে পারে।

কিন্তু কেউ কি শুনেছেন যে ঘোড়া নাচবে বলে পিচ ঢালা ব্যস্ত সড়ককেই বেছে নিয়েছে। আর দাঁড়িয়ে পড়েছে সব গাড়ি! অনেকেই ছোট বয়সে একটি লাইন শুনেছিলেন। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে।

সেই বইয়ের চেনা লাইন যে বাস্তবে হতে পারে এমনটা কেউ ভাবতেন না। কারণ হাতি, ঘোড়া গল্পে নাচতে পারে। বাস্তবে কি হতে পারে? হতে যে পারে তা তো এই ঘটনা প্রমাণ করে দিল।

একটি ঘোড়া তার আস্তাবল থেকে কোনওভাবে পালায়। তারপর রাস্তায় উদভ্রান্তের মত ঘুরতে থাকে। এভাবে একটি ব্যস্ত রাজপথের মাঝখানে এসে তার ঘুরে ঘুরে হালকা ছন্দে নাচতে ইচ্ছে হয়। সে সেখানে নাচের ভঙ্গিতে ঘুরতে থাকে।

তাকে কয়েকজন সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পুলিশ আসে। তখনও ঘোড়া আপনমনে নিজের কাজ করে চলেছে। পরে পুলিশেরই এক আধিকারিকের ঘোড়া সম্বন্ধে জ্ঞান থাকায় তিনি ঘোড়াটিকে কোনওমতে বশে এনে তাকে সরিয়ে নিয়ে যান রাস্তা থেকে।

আবার ব্যস্ত রাস্তায় গাড়ি তার নিজের গতি ফিরে পায়। পরে ওই ঘোড়াটিকে তার আস্তাবলে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। খবরটি কিন্তু বহু সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026