SciTech

এসে গেল উড়ন্ত গাড়ি, যানজট হলে উড়ে পার করবে গাড়ির সারি

শহুরে জীবনে যানজট একটা বড় সমস্যা। দিনের অনেক দরকারি সময় যানজটে নষ্ট হয়। সেই সমস্যার সমাধান হয়ে গেল। তৈরি হল উড়ন্ত গাড়ি।

শহরের ব্যস্ত রাস্তায় যানজট শুধু ভারতের সমস্যা নয়, পৃথিবীর বিভিন্ন শহরেই এই সমস্যা রয়েছে। কাজের মূল্যবান সময়ের অনেকটা অংশ কেটে যায় এই যানজটে। গাড়ির সারির পিছনে একবার দাঁড়ালে সিগনাল না হওয়া পর্যন্ত গাড়ি নড়ে না।

ব্যস্ততায় মনে হয় গাড়িটা যদি উড়ে যানজট পার করে নিতে পারত তাহলে খুব ভাল হত! সেই অলীক কল্পনা এখন কিন্তু বাস্তব। মার্কিন মুলুকের একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থা এমন এক গাড়ি বানিয়ে ফেলল। যা আর পাঁচটা গাড়ির মতই রাস্তা দিয়ে ছুটে যাবে। কিন্তু যদি তা যানজটে পড়ে বা অন্য কোনও কারণে টপকে যাওয়া দরকার বলে মনে করে তাহলে সে উড়ে যেতে পারবে শূন্যে।

তারপর আকাশপথে উড়ে সে এগিয়ে যাবে। যানজট থাকলে সেটা পার করে ফের নেমে পড়বে মাটিতে। এবার ফের সে অন্য গাড়ির মতই রাস্তা দিয়ে ছুটে পৌঁছবে গন্তব্যে।

ওই সংস্থা গাড়িটি প্রস্তুত করার পর এই প্রথম সেটিকে সামনে আনল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সামনে এনেছে তারা। তাতে ওই গাড়িটি কীভাবে রাস্তায় অন্য গাড়ির মত এসে তারপর শূন্যে উড়ে এগিয়ে যাবে তা পরিস্কার দেখানো হয়েছে।

এটা পরীক্ষামূলক উড়ান ছিল গাড়িটির। তবে তা সফল হয়েছে। আপাতত ২ আসন বিশিষ্ট গাড়িটি তৈরি করছে তারা। দাম পড়বে ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকার মতন।

তবে গাড়িটি এখনই বাজারে আসছে না। ২০২৬ সাল থেকে এই গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি শুরু করতে পারে ওই সংস্থা। তার আগে আরও নানা পরীক্ষা চালানো হবে গাড়িটিকে সবদিক থেকে সঠিক করে তুলতে। এমন গাড়ি যে এবার রাস্তায় দেখা যাবে তা ভেবেই শিহরিত বহু মানুষ।

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026