Kolkata

আগুন-বিক্ষোভে দিনভর জেরবার হাসপাতাল, লাটে রোগী পরিষেবা

একদিকে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। অন্যদিকে মৃত রোগীর আত্মীয়দের পাল্টা বিক্ষোভ। এই সবের মাঝে পড়ে বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত ল্যাজেগোবরে হয়ে যায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের রোগী পরিষেবার হাল। সেই অচলাবস্থার মধ্যেই আবার বিকেলে আচমকাই আগুন ধরে যায় হাসপাতালের রামমোহন ব্লকের দোতলায়। আগুন ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালের রোগী ও তাঁদের আত্মীয়রা। হাসপাতাল থেকে বার হতে ছুটোছুটি পড়ে যায় রোগীদের মধ্যে। ফাঁকা করে দেওয়া হয় পুরুষ ও মহিলা ওয়ার্ড। থেমে যায় হাসপাতালের বাইরে প্রবল বিক্ষোভ। সন্ত্রস্ত হয়ে ওঠেন বিক্ষুব্ধ জুনিয়র ডাক্তাররাও। তড়িঘড়ি সব ফেলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। দমকলবাহিনী আসার আগেই নিয়ন্ত্রণ চলে আসে আগুন। হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।

কিন্তু রোগীর আত্মীয়রা যখন প্রতিবাদে মারমুখী, ঠিক তখনি কেন আগুন লাগল? সেই নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। গত বুধবারই ন্যাশনাল মেডিক্যাল কলেজে রাত ২টো নাগাদ মৃত্যু হয় এক রোগীর। চিকিৎসায় গাফিলতির কারণে রোগীর মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের উপর চড়াও হন মৃতের পরিবারের লোকজন। অভিযোগ, মৃতের আত্মীয়রা ১ মেডিক্যাল অফিসার ও ২ চিকিৎসককে মারধরও করেন। চিকিৎসকদের নিগ্রহ করার অভিযোগে গ্রেফতার করা হয় মৃতের পরিবারের ৩ জনকে।

তাতে অবশ্য সন্তুষ্ট হননি ন্যাশনাল মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। বৃহস্পতিবার সকালে তাঁদের অবস্থান বিক্ষোভে তা স্পষ্ট হয়ে যায়। জুনিয়রদের দাবি শুনতে যখন হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনার পথে হাঁটেন, তখন হাসপাতালের সামনে ধৃতদের জামিনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধৃতদের আত্মীয়রা। ঠিক তার কিছুক্ষণ পরেই আচমকা আগুন লেগে যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। সব মিলিয়ে বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ, আগুনের জেরে আদপে ক্ষতির শিকার হলেন মুমূর্ষু রোগীরাই।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026