Kolkata

ন্যাশনাল মেডিক্যালের মহিলা ওয়ার্ডে আগুন, সদ্যোজাত কোলে হুড়োহুড়ি

শনিবার বেলা ১২টা। আচমকাই ন্যাশনাল মেডিক্যাল কলেজের মহিলা ওয়ার্ডে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক। ধোঁয়ায় ভরে যেতে থাকে ৫ তলার এই ওয়ার্ড। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু দমকল আসার আগেই রোগীর আত্মীয়রা ওয়ার্ডে হাজির হন। আগুনের জেরে ততক্ষণে বড় বিপর্যয় এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়ার্ডের বিদ্যুৎ সংযোগ। আতঙ্কে সদ্যোজাতদের কোলে করে মায়েরা ওয়ার্ড ছেড়ে নিচে নামতে শুরু করেন। ওয়ার্ড ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। চিকিৎসকেরা আগুন আয়ত্তে বলে আশ্বাস দিলেও আতঙ্কে সকলেই তখন ওয়ার্ড ছেড়ে পালাতে পারলে বাঁচেন। অনেক অসুস্থ মহিলাকে হাসপাতাল কর্মীরাই নিচে নামিয়ে আনেন।

ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিন্তু আতঙ্ক তখনও কাটেনি। হাসপাতালের একতলায় আত্মীয় ও রোগীদের ভিড় তখন থিকথিক করছে। কেউ অসুস্থ অবস্থায় একটু বসার জায়গা খুঁজছে। কেউ সদ্যোজাত কোলে কোথায় যাবেন ঠিক করে উঠতে পারছেন না। পরে ক্রমশ অবস্থা আয়ত্তে আসে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026