নারদ নিয়ে কোনও সমান্তরাল তদন্ত নয় : হাইকোর্ট

নারদ কাণ্ডের সমান্তরাল তদন্তে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এদিন সাফ জানান, এই মামলার বেশ কিছু দিক উন্মোচিত হয়েছে। সেগুলি দুপক্ষেরই মন দিয়ে পড়া দরকার। তারপর তা নিয়ে আলোচনা হতে পারে। তার আগে এ নিয়ে কোনও সমান্তরাল তদন্ত চলতে পারেনা। ফলে কলকাতা পুলিশ নারদ নিয়ে যে সমান্তরাল তদন্ত শুরু করেছিল তা আপাতত বন্ধ হয়ে গেল। কলকাতা পুলিশের তরফে নারদের সিইও ম্যাথু স্যামুয়েলকে তলব করলেও তিনি আসছিলেন না। আশঙ্কা করছিলেন কলকাতায় এলে তাঁকে গ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ। এ নিয়ে হাইকোর্টকেও জানান তিনি। হাইকোর্টের এদিনের নির্দেশের পর তাঁর সেই সমস্যা আর রইল না। এদিকে কলকাতা পুলিশের তদন্তে স্থগিতাদেশ আসলে রাজ্য সরকারের জন্য বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026