কলকাতা হাইকোর্ট, ফাইল ছবি
কলকাতা হাইকোর্টে বড় জয় পেল রাজ্য সরকার। ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক পদে প্রায় ২৮ হাজার শিক্ষক-শিক্ষিকার নিয়োগের সিদ্ধান্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন সিঙ্গল বেঞ্চের দেওয়া প্যানেল পুনর্বিন্যাসের রায় খারিজ করে বিচারপতি সৌমিত্র পাল ও বিচারপতি মীর দারা শিকোর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এতজন শিক্ষক শিক্ষিকা ওই প্যানেলে চাকরি পেয়ে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। তাঁদের জীবন ও জীবিকা নিয়ে এভাবে ছিনিমিনি খেলা যাবে না। বহাল থাকবে তাঁদের নিয়োগ সিদ্ধান্ত। ২০০৬ সালে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা, ২০০৯ সালে প্যানেল তৈরি এবং ২০১০ এ নিয়োগের পর এর বিরুদ্ধে ২০১২ সালে হাইকোর্টের দ্বারস্থ হন পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি ছিল হাইকোর্টেরই নির্দেশ অনুযায়ী তাঁদের যে অতিরিক্ত নম্বর প্রাপ্য তা না দিয়েই প্যানেল তৈরি হয়েছে। ফলে বাতিল করা হোক ২০০৯-এর প্যানেল। সেই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পিটিটিআই ছাত্রছাত্রীদের দাবি মেনে প্যানেল পুনর্বিন্যাসের নির্দেশ দেয়। নির্দেশ দেওয়া হয় পিটিটিআই ছাত্রছাত্রীদের অতিরিক্ত নম্বর দিয়ে নতুন প্যানেল বানানোর। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার।
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…