Kolkata

পুজোর মুখে ডিএ মামলায় বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবিতে আদালতের রায় তাঁদের পক্ষেই গিয়েছিল। তার বিরুদ্ধে রাজ্যসরকারের আবেদন এবার খারিজ হয়ে গেল।

রাজ্য সরকারি কর্মচারিরা ৩১ শতাংশ ডিএ-র দাবিতে আন্দোলন তো আগেই চালিয়েছিলেন। পরে তাঁরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টের রায় তাঁদের পক্ষে যায়। আদালত জানিয়ে দেয় ডিএ তাঁদের প্রাপ্য অধিকার।

রাজ্যসরকার তাতেও ডিএ না মেটানোয় কর্মীরা স্যাট এর দ্বারস্থ হন। সেখানেও স্যাটের নির্দেশ তাঁদের পক্ষে যায়। রাজ্যসরকার স্যাটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানায়। যা স্যাট খারিজ করে দেয়।

এরপর রাজ্যসরকার হাইকোর্টে গেলে সেখানে সিঙ্গেল বেঞ্চে ফের ধাক্কা খায় সরকার। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় কর্মীদের পক্ষে যায়। রাজ্য সরকারকে ডিএ মেটানোর সময়সীমাও বেঁধে দেয় আদালত। ৩ মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে।

এদিকে রাজ্যসরকার আদালতের সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। এদিন সেই আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে।

রাজ্যসরকারের জন্য এটা একটা বড় ধাক্কা। এখন যা পরিস্থিতি তাতে তাদের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় নেই। আর সুপ্রিম কোর্টে না গেলে ডিএ মেটাতে হবে রাজ্য সরকারি কর্মীদের।

এখন রাজ্যসরকার কোন পথে হাঁটে সেদিকে নজর শুধু রাজ্য সরকারি কর্মচারিদেরই থাকবে না। সকলেরই নজর থাকবে। তবে ডিএ মামলায় সব রায়ই কর্মচারিদের পক্ষে গেছে। সেটাও হয়তো রাজ্যসরকারের মাথায় থাকবে।

News Desk

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কর্কট রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026