Kolkata

গঙ্গাসাগর মেলায় সবুজ সংকেত হাইকোর্টের, তবে শর্তসাপেক্ষে

গঙ্গাসাগর মেলা কি হবে? এই প্রশ্ন ঘুরছিল মুখে মুখে। অবশেষে কলকাতা হাইকোর্ট এদিন রায় দিল গঙ্গাসাগর মেলা হবে। তবে শর্তসাপেক্ষে করতে হবে মেলার আয়োজন।

দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। এ রাজ্যেও হুহু করে বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করা কি ঠিক হবে? এই প্রশ্ন সাধারণ মানুষের মুখেও ঘুরছিল।

গঙ্গাসাগর মেলা এই অবস্থায় হওয়া উচিত নয় বলে দাবি করে এক চিকিৎসক কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে রাজ্যের রায় জানতে চায় আদালত।

রাজ্যকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তাদের মতামত জানাতে বলে আদালত। অবশেষে আদালত শুক্রবার জানিয়ে দিল গঙ্গাসাগর মেলা হচ্ছে। তবে তা করতে হবে শর্তসাপেক্ষে।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় গঙ্গাসাগর মেলা হলেও তা হতে হবে নিয়ন্ত্রিত ভাবে। করোনা বিধি কঠোরভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য একটি ৩ সদস্যের কমিটিও গঠন করে দিয়েছে আদালত।

যে কমিটিতে থাকবেন রাজ্যের মুখ্যসচিব, বিরোধী দলনেতা এবং রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এঁরা মেলা প্রাঙ্গণে নজরদারি চালাবেন।

ফাইল : কলকাতা হাইকোর্ট, ছবি – আইএএনএস

গঙ্গাসাগর মেলায় শুধু এ রাজ্য থেকেই নয়, ভিন রাজ্য থেকেও বহু পুণ্যার্থী হাজির হন পুণ্যস্নান করতে। এজন্য লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়।

এখন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেখানে গঙ্গাসাগরে এত মানুষের জমায়েতে করোনা বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন একদল চিকিৎসক।

গঙ্গাসাগর মেলা এবারের জন্য বন্ধ রাখার আবেদনও আসে বিভিন্ন মহল থেকে। তবে সব আশা আশঙ্কায় জল ঢেলে আদালতের নির্দেশ অবশেষে মেলা হচ্ছে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026