Kolkata

বিচারপর্ব ছাড়াই ৪১ বছর জেলে, হাইকোর্টের নির্দেশে ক্ষতিপূরণ দেবে রাজ্য

বিচারের পর আদালত নির্দেশ দেয় কার কি সাজা হবে। কিন্তু বিচার ছাড়াই তিনি ৪১ বছর কাটিয়ে দিলেন গারদের পিছনে। নজরে পড়তেই কড়া নির্দেশ হাইকোর্টের।

সময়টা ১৯৮০ সালের জানুয়ারি মাস। নেপালের বাসিন্দা ২০ বছরের দুর্গা প্রসাদ টিমসিনা বাড়ির কাছেই একটি বাজারে সরষে বেচতে গিয়েছিলেন। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি।

পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তাঁর হদিশ না পেয়ে এক সময় হাল ছেড়ে দেন। এদিকে দুর্গা প্রসাদ ওরফে দীপক যোশী তখন দার্জিলিংয়ে। সেখানে একটি চাবাগানে কাজ করছিলেন তিনি।

সেখানেই এক মহিলাকে হত্যার অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তারপর শুরু হয় তাঁর এক জেল থেকে আর এক জেলে ঘোরার পালা। কিন্তু তাঁর বিচারপর্ব পড়ে থাকে বিশবাঁও জলে।

নেপালের বাসিন্দা দুর্গা প্রসাদ এক সময় দমদম সেন্ট্রাল জেলে হাজির হন। সেখানে তাঁর সম্বন্ধে জানতে পারেন তাঁর সঙ্গে থাকা অন্য কয়েকজন কয়েদী। তারা ছাড়া পেয়ে জেলের বাইরে এসে বিষয়টি মানবাধিকার কমিশনে জানায়।

মানবাধিকার কমিশন থেকে এরপর শুরু হয় খোঁজখবর। বিষয়টি অবশেষে কলকাতা হাইকোর্টে পৌঁছয়। সেখানে মামলাটি ওঠে। কিন্তু ততদিনে কেটে গেছে ৪১টা বছর।

২০ বছরের দুর্গা প্রসাদ পৌঁছে গেছেন ৬১ বছরে। আদালত বিষয়টি জানার পর দুর্গা প্রসাদকে মুক্তি দেয়। তাঁকে তাঁর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়।

আদালত রাজ্যসরকারকে নির্দেশ দেয় এভাবে বিচার ছাড়াই দুর্গা প্রসাদের ৪১ বছর কারাবাসের ক্ষতিপূরণ দুর্গা প্রসাদকে দিতে হবে। আর তা গুনতে হবে রাজ্যসরকারকেই।

সেই সিদ্ধান্ত অবশেষে গৃহীত হয়েছে। আদালত রাজ্যসরকারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দুর্গা প্রসাদকে দেওয়ার নির্দেশ দিয়েছে।

দুর্গা প্রসাদ এখন নেপালেই রয়েছেন। কিন্তু কেন সরষে বেচতে বেরিয়ে দার্জিলিং চলে এসেছিলেন দুর্গা প্রসাদ? তিনি জানিয়েছেন, দার্জিলিংয়ের এক বাসিন্দা তাঁকে সেনাবাহিনীতে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তাই পালিয়ে তিনি দার্জিলিং চলে আসেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026