Kolkata

জেলে নয়, গৃহবন্দি ৪ নেতা, বৃহত্তর বেঞ্চে গেল মামলা

জামিন হল না ঠিকই, তবে জেল হেফাজতেও আর থাকতে হচ্ছেনা তাঁদের। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দিল আদালত।

নিম্ন আদালতে জামিন পাওয়ার পরও কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপর স্থগিতাদেশের জেরে জেলেই থাকতে হয়েছে ৪ নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।

কলকাতা হাইকোর্টের সেই স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদনের শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। সেখানেই শুক্রবার জামিনকে কেন্দ্র করে ২ বিচারপতির রায়ে অমিল দেখা দেয়।

এই আবেদনের শুনানিতে গঠিত ডিভিশন বেঞ্চে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জামিনের পক্ষে ছিলেন না। অন্যদিকে বেঞ্চের অন্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিনের পক্ষে মত দেন। ফলে সিদ্ধান্ত হয় আপাতত ৪ নেতা মন্ত্রীকেই গৃহবন্দি অবস্থায় থাকতে হবে।

এদিকে গৃহবন্দি রাখার বিরুদ্ধে সোচ্চার হন সুব্রত-ফিরহাদের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতকে জানান এঁদের গৃহবন্দি রাখা মানেও তাঁদের বন্দিই রাখা। তাঁরা মুক্তি পাবেন না কেন সে প্রশ্ন তোলেন অভিষেক মনু সিংভি।

গৃহবন্দি অবস্থায় ৪ নেতা বাড়িতেই থাকতে পারবেন। তবে বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে পারবেননা। যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে কাজ করছেন তাঁরা বাড়িতে বসেই ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারবেন। তবে দফতরে গিয়ে কোনও বৈঠক করতে পারবেননা।

শারীরিক অসুস্থতার ক্ষেত্রে সবরকম চিকিৎসা তাঁরা করাতে পারবেন। এদিন ২ বিচারপতির বক্তব্যে অমিল তৈরি হওয়ায় এই মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত হয়।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026