Kolkata

আলোচনার মধ্যে দিয়ে সমাধানের পথ দেখাল ডিভিশন বেঞ্চ

বিজেপির রথযাত্রায় এখনই অনুমতি দিলনা কলকাতা হাইকোর্টের ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও তারা সিঙ্গল বেঞ্চের দেওয়া আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রায় স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে। ওই নির্দেশ গ্রহণযোগ্য নয় বলেই ব্যাখ্যা করেছে তারা। এদিন ২ তরফের সওয়াল জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ জানায় আগামী বুধবারের মধ্যে বিজেপির ৩ প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিপি-কে। সেই বৈঠকে বিজেপি তাদের পুরো রথযাত্রার পরিকল্পনা ব্যাখ্যা করবে। সবকিছু খতিয়ে দেখার পর রাজ্য সরকার এরপর আগামী শুক্রবারের মধ্যে রথযাত্রা নিয়ে তাদের সিদ্ধান্ত পরিস্কার করবে।

রাজ্য সরকার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিজেপির রথযাত্রায় অনুমতি দেয়নি। নির্দেশ না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। সেই মামলায় সিঙ্গল বেঞ্চ গত বৃহস্পতিবার তাদের জানিয়ে দেয় আগামী ৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে কোনও রথযাত্রা বার করতে পারবে না বিজেপি। এই ধাক্কার পর নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। সেখানেও রথযাত্রার অনুমতি না পেলে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব। তবে এদিন ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিল তাতে কিন্তু রাজ্য সরকারের ওপরই চাপ বাড়ল।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026