Kolkata

ই-মনোনয়নে আদালত হস্তক্ষেপ করবে না, জানিয়ে দিল হাইকোর্ট

ই-মনোনয়নের ব্যাপারে আদালত কোনও হস্তক্ষেপ করবে না। সিপিএমের করা মামলার প্রেক্ষিতে বুধবার একথা স্পষ্ট করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে এদিন সিপিএমের তরফে দাবি করা হয় ই-মনোনয়ন গ্রহণ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু কমিশনের তরফে আদালতকে জানান হয় আইনত তাঁরা ই-মনোনয়ন গ্রহণ করতে পারেননা। কিছু বিশেষ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মনোনয়ন গ্রহণ করা হয়ে থাকে।

এরপর আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় ই-মনোনয়ন নিয়ে তাঁরা কোনও হস্তক্ষেপ করবেননা। আদালতের এই নির্দেশকে তৃণমূল স্বাগত জানালেও খুশি নয় সিপিএম। সিপিএম নেতা রবীন দেব দাবি করেন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে কোনও লাভ হচ্ছে না। অভিযোগ নিয়ে তাই আদালতেই আসতে হচ্ছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026