Kolkata

নির্বাচন প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশ, বিজেপিকে ৫ লক্ষ টাকা জরিমানা

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির করা মামলায় আগামী ১৬ এপ্রিল পর্যন্ত যাবতীয় নির্বাচনী প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই সময়কালের মধ্যে মনোনয়ন প্রত্যাহার সহ কোনও কাজ হবে না। রাজ্য নির্বাচন কমিশনও নির্বাচন সংক্রান্ত কোনও পদক্ষেপ করতে পারবেনা। আগামী ১৬ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে। তখনই পরবর্তী নির্দেশ দেবে আদালত। প্রয়োজনে ভোটের দিন পিছবে।

প্রসঙ্গত গত ৯ এপ্রিল ছিল পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশের শেষ দিন। কিন্তু ওদিন রাত ৯টায় একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয় মনোনয়ন পেশের শেষ দিন একদিন বর্ধিত করা হল। ১০ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ইচ্ছুক প্রার্থীরা এসডিও বা বিডিও অফিসে মনোনয়ন পেশ করতে পারবেন। রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ফের ১০ এপ্রিল সকালে সেই বিজ্ঞপ্তি বাতিল করে রাজ্য নির্বাচন কমিশন। জানিয়ে দেয় মনোনয়ন পেশের দিন বর্ধিত করা হচ্ছে না। আর কোনও মনোনয়ন গ্রহণ করা হবে না।

বৃহস্পতিবার এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্ট কমিশনের কাছে জানতে চায় গত ৯ এপ্রিল বিকেল ৩টে থেকে ১০ এপ্রিল বিকেল ৩টে পর্যন্ত কতজন ইচ্ছুক প্রার্থী রাজ্য জুড়ে মনোনয়ন পেশ করতে এসেছিলেন। যদিও এ ব্যপারে কমিশনের আইনজীবী এদিন আদালতে সঠিক তথ্য তুলে ধরতে পারেননি। ফলে কমিশনকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে বিস্তারিত তথ্য জানিয়ে একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তারপরই ওদিন এই মামলার ফের শুনানি হবে।

এদিন বিজেপির করা মামলা হলেও বিজেপিকে আদালতের রোষের মুখে পড়তে হয়। তথ্য গোপন করার অভিযোগে তাদের ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করে আদালত। জরিমানার দিকটি বাদ দিলে এদিনের আদালতের রায়কে রাজ্যবাসীর জয় হিসাবেই দেখছেন বিজেপি নেতা মুকুল রায়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026