Kolkata

কলকাতা হাইকোর্টে আগুন

ঘড়ির কাঁটায় তখন সকাল ৯ টা। এত সকালে স্বাভাবিক নিয়মেই তখনও ব্যস্ততা ছড়ায়নি কলকাতা হাইকোর্ট চত্বরে। কোর্টের অনেক কক্ষই বন্ধ ছিল। আচমকাই কোর্টের সেনেটারি বিল্ডিংয়ের দোতলায় আগুনের ফুলকি চোখে পড়ে কয়েকজনের। দোতলায় বিচারপতি জয়মাল্য বাগচির কক্ষ থেকেই বেরচ্ছিল সেই ফুলকি। আগুন লাগার খবরে নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে কোর্ট চত্বরে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই সম্ভবত আগুন লেগে যায় ২৮ নম্বর কক্ষে। সেই আগুন ধরে যায় বিচারপতির চেম্বারের আসবাবপত্র ও এসি মেশিনে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু জরুরি নথিও। তবে দমকলবাহিনীর তৎপরতায় ব্যাপক ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। চেম্বারে কেউ না থাকায় হতাহতের কোনও খবর নেই। সকালবেলা বন্ধ ছিল বিচারপতির নিজস্ব কক্ষ। বন্ধ ছিল এসি-ও। তাহলে কিভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। চেম্বারের ভিতর আর কোনও ফায়ার পকেট আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026