Kolkata

৩ মিনিটে জামিন পেলেন কালিকাপ্রসাদের চালক

সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের গাড়ির চালক অর্ণব রাওকে জামিনে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। তাও আবার মাত্র ৩ মিনিটের শুনানিতে। অথচ তার আগে ৬৪ দিন জেলে কাটাতে হয়েছে তাঁকে। এখানেই প্রশ্ন তুলেছেন খোদ অর্ণব। মায়ের মাধ্যমে তিনি কদিন আগেই প্রশ্ন তুলেছিলেন যে তাঁর মত একই অপরাধ করার পর যদি অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেফতারই না করে, তাহলে তিনি কী অপরাধ করেছেন যে তাঁকে ৬৪ দিন জেলে আটকে রাখা হয়েছে? আইন স্থান ও ব্যক্তি বিশেষে আলাদা হয় কিনা সে প্রশ্নও তুলে কার্যত পুলিশ ও আইন বিভাগকে অস্বস্তিতে ফেলে দেন অর্ণব। কারণ গাড়ি দুর্ঘটনায় মডেল সনিকা সিং চৌহান যে গাড়িতে সফর করছিলেন সেই গাড়ির স্টিয়ারিং ছিল বিক্রমের হাতে। তেমনই ছিল কালিকাপ্রসাদের গাড়ির চালক অর্ণবের। অর্ণবের সেদিনের প্রশ্ন আমজনতার মনেও একই প্রশ্ন তুলে দিয়েছিল। তারপরই এদিন হাইকোর্ট অর্ণব রাওয়ের জামিনের আর্জি মেনে তাঁকে ১০ হাজার টাকার বন্ডে জামিনে মুক্তি দিয়েছে। তবে তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে সপ্তাহে একদিন করে হাজিরা দিতে হবে।

 

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026