কলকাতা হাইকোর্ট, ফাইল ছবি
কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার আগাম জামিনের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিধানসভা নির্বাচন চলাকালীন সবংয়ে খুন হন তৃণমূলের স্থানীয় নেতা জয়দেব রাণা। এই ঘটনায় মানস ভুঁইয়া, তাঁর ভাই বিকাশ ভুঁইয়া সহ ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আপীল করেন মানসবাবু। যদিও মামলা ও কেস ডায়েরির গুরুত্ব বিবেচনা করে মানস ভুঁইয়ার এই আবেদনের বিরুদ্ধে জোড়াল সওয়াল করেন সরকারি আইনজীবী মনোজিৎ সিংহ। দু’পক্ষের বক্তব্য শোনার পর এদিন মানস ভুঁইয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…