World

পরদিন উড়ান, রাতে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় হোটেলে ঘুরে বেড়ালেন পাইলট

পরদিন বিমান উড়িয়ে যাত্রীদের দেশে ফেরানোর কথা ছিল পাইলটের। তার আগের দিন সেই পাইলট যাত্রীদের সামনেই বিলাসবহুল হোটেলে সম্পূর্ণ পোশাকহীন অবস্থায় ঘুরলেন।

একটি পাঁচতারা হোটেল। বিলাসবহুল সেই হোটেলে তখন অনেক অতিথি। সেখানেই হোটেলের রিসেপশনের সামনে এসে দাঁড়ান এক ব্যক্তি। তিনি বাইরের কেউ নন। ওই হোটেলের এক অতিথি।

তিনি রিসেপশনের সামনে এসে একটা একটা করে পোশাক খুলতে শুরু করেন। এমন কাণ্ড দেখে অনেকেই অবাক হয়ে যান। পেশায় পাইলট ওই ব্যক্তি যে বিমানটি উড়িয়ে এনেছিলেন সেই বিমানের যাত্রীরাও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।

তাঁরাও এমন কাণ্ডে হকচকিয়ে যান। যদিও কোনও ভ্রুক্ষেপ না করে ওই ব্যক্তি তাঁর পরনের সব পোশাক খুলে ফেলেন। তারপর গায়ে যখন এক টুকরো সুতো পর্যন্ত নেই সেই অবস্থায় এবার হোটেলের পানশালা থেকে জিম নানা জায়গায় ঘুরে বেড়াতে থাকেন।

তিনি এতটাই মদ্যপ অবস্থায় ছিলেন যে সকলে অবাক হয়ে যান। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে দ্রুত খবর যায় বিমান সংস্থার কাছে। যাত্রীরা অভিযোগ জানান যে ব্যক্তি তাঁদের পরদিন উড়িয়ে নিয়ে গিয়ে ব্রিটেনে ফিরবেন সেই পাইলট তার আগের দিন মধ্যরাতে হোটেলে এই অবস্থায় ঘুরছেন।

বিষয়টি জানার পর ওই পাইলটকে আর বিমান ওড়াতে দেওয়া হয়নি। ইজিজেট নামে বিমান সংস্থা অন্য পাইলট দিয়ে বিমান উড়িয়ে ফেরত আনে। ব্রিটেন থেকে যাত্রীদের নিয়ে পশ্চিম আফ্রিকার দ্বীপ কাবু ভের্দি-তে গিয়েছিলেন ওই পাইলট।

ওই ঘটনার পরদিন পাইলটের ওই বিমানের যাত্রীদের নিয়েই ব্রিটেনে ফিরে আসার কথা ছিল। ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনামে জায়গা করে নিতে সময় নেয়নি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026