Business

এখানে বেড়াতে গেলে ভুলেও সঙ্গে নেওয়া যাবেনা ২ ধরনের কয়েন

দেশের তথা বাঙালির অন্যতম প্রধান ভ্রমণক্ষেত্রে গেলে সঙ্গে নেওয়া যাবেনা ১০ টাকার কয়েন ও ১ টাকার ছোট কয়েন। এ ২টি সঙ্গে থাকলে বিপদ।

ভারতে যে প্রধান তীর্থক্ষেত্রগুলি রয়েছে তার একটি অবশ্যই বৃন্দাবন। রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র যমুনা পারের এই শহরে সারা বছরই ভক্তের ঢল নামে। প্রান্তিক মানুষজন থেকে ধনী, সকলেই হাজির হন ব্রজভূমির এই তীর্থ দর্শনে।

কেউ বাঁকে বিহারীর মন্দির, যমুনার ধার, ইসকনের মন্দির বা অন্যান্য দ্রষ্টব্য স্থান দর্শন করে দিনে দিনে ফিরে যান, কেউ আবার কয়েকটা দিন কাটিয়ে যান বৃন্দাবনকে খুব কাছ থেকে চিনতে, জানতে। বৃন্দাবনের খুঁটিনাটি ইতিহাস চাক্ষুষ করতে।

বৃন্দাবনে এসে এভাবে ঘোরা যেতেই পারে, তবে মুশকিল একটাই। এখানে ২ ধরনের কয়েন ভুলেও সঙ্গে রাখা যায়না। কারণ কোনও দোকানে এই কয়েন চলবে না।

মনে হতেই পারে রিজার্ভ ব্যাঙ্ক যেখানে এই কয়েনকে মান্যতা দিয়েছে তখন তা বিনিময় মাধ্যম হিসাবে নিতে তো বাধ্য সকলে। বৃন্দাবনে কিন্তু দোকানদারা সকলকে সাফ জানিয়ে দেন ওই কয়েন তাঁরা নিতে পারবেননা, কারণ তিনি নিলেও অন্য কেউ তাঁর কাছ থেকে সেগুলি নেবেন না।

সবিনয়ে এভাবেই কিন্তু ছোট ১ টাকার কয়েন এবং ১০ টাকার কয়েন নেওয়া এড়িয়ে যাবেন বাজার, দোকানের বিক্রেতারা। ফলে এই ২টি কয়েন বৃন্দাবনে অলিখিতভাবে অচল। তবে একটি জায়গায় এই কয়েন চলতে পারে।

বৃন্দাবনে গিয়ে যদি কেউ মন্দিরে যান এবং সেখানে ১০ টাকার কয়েন বা ১ টাকার ছোট কয়েন প্রণামী দিতে চান তাহলে তা গ্রহণ করা হয়।

বৃন্দাবন, নিজস্ব চিত্র

তাই বৃন্দাবনে ঘুরতে গিয়ে পকেটে ১০ টাকার কয়েন বা ছোট ১ টাকার কয়েন নিয়ে কিছু কিনতে যাওয়া মুশকিলে ফেলতে পারে যে কাউকে। — তথ্য ও চিত্র – কামাখ্যাপ্রসাদ লাহা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026