Business

বিশ্বের কুখ্যাত বাজারের তালিকায় জায়গা হল কলকাতার বাজারের

বিশ্বের কুখ্যাত বাজার কোনগুলি? তার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন ট্রেড রিপ্রেজেনটিটিভ বা ইউএসটিআর। সেই তালিকায় জায়গা হল কলকাতার একটি বাজারের।

মার্কিন ট্রেড রিপ্রেজেনটিটিভ বা ইউএসটিআর বিশ্বের কুখ্যাত বাজারগুলির একটি তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় অনেক বাজারের নাম রয়েছে। কেন রয়েছে তাও পরিস্কার করে দেওয়া হয়েছে। সেই তালিকায় ভারতের ৩টি প্রধান শহরের ৩টি বাজারের জায়গা হয়েছে।

মুম্বই শহরের হীরা পান্না নামে বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানে নামী সংস্থার বহুমূল্য ঘড়ি, জুতো বা প্রসাধনীর জাল বিক্রি হয়। অর্থাৎ নাম থাকে ওই সংস্থার, দেখে বোঝার উপায় নেই তা ওই নামী সংস্থার নয়। কিন্তু তা আদপে জাল করে বানানো।

এই তালিকায় জায়গায় হয়েছে দিল্লির বিখ্যাত পালিকা বাজারেরও। দিল্লির এই মাটির তলার বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানেও নামী সংস্থার ঘড়ি, প্রসাধনী, মোবাইলের আনুষঙ্গিক জিনিসপত্র ও চোখের সাজসজ্জার নকল বিক্রি হয়। যা দেখে বোঝার উপায় নেই, কিন্তু তা আসল সংস্থার নয়।

এই তালিকায় ভারতের আরও একটি শহরের বাজার ঢুকেছে। আর সেটা হল কলকাতা। কলকাতার খিদিরপুরের ফ্যান্সি মার্কেটকে এই তালিকায় যুক্ত করেছে ইউএসটিআর।

ফ্যান্সি মার্কেটের বিরুদ্ধে অভিযোগ হল নামী সংস্থার প্রসাধনী ও পোশাক এখানে নকল করে বিক্রি হয়। অনেকে এখান থেকে নামী সংস্থার প্রসাধনী ভেবে যা কিনে নিয়ে যান তা আদপে নকল। আর তার জেরে তাঁদের নানা ধরনের ত্বকের সমস্যার শিকার হতে হয়।

এ বিষয়ে সতর্কও করা হয়েছে। যদিও কলকাতায় বসবাসকারী অনেকের মনে এমন একটা ধারনা ফ্যান্সি মার্কেট সম্বন্ধে আগেও ছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026