Business

গোবর দিচ্ছে কোটি টাকা রোজগারের সুযোগ

গরুর গোবর যে অর্থনীতির হাল ফেরাতে পারে তা ভাবা যেত না। কিন্তু সেটাই হচ্ছে। একটি রাজ্যের অর্থনীতির হাল ফিরিয়ে, বেকারত্ব মুছে নতুন আলো দেখাচ্ছে গোবর।

গোবরে যে লুকিয়ে আছে সমৃদ্ধির আলো তা বোধহয় বিশ্বাস হতনা ছত্তিসগড়কে না দেখলে। একটা রাজ্যের অর্থনীতিতে যে গোবরও প্রভাব ফেলতে পারে, বহু বেকারকে রোজগারের স্বপ্ন দেখাতে পারে তাও না দেখলে বিশ্বাস করা কঠিন হত। কিন্তু এটাই হয়েছে।

ছত্তিসগড়ে এখন বহু মানুষ গোবরের কৃপায় করে খাচ্ছেন। পেট চালাচ্ছেন পরিবারের। ছত্তিসগড়ে সরকারি হিসাবে ২ লক্ষ ৮০ হাজার গোপালক নথিভুক্ত রয়েছেন।

সরকার গোধন ন্যায় যোজনা বলে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের আওতায় অনেকগুলি গোচারণ ক্ষেত্র তৈরি করা হয়েছে নতুন করে। এখানে গোপালকদের গরুর দেওয়া গোবর ২ টাকা কেজি দরে কিনে নেওয়া হয়।

এই গোবর কিনে নেওয়ার পর তা থেকে নানা জিনিস তৈরি করা হচ্ছে। যার মধ্যে রয়েছে গোবর সার, মাটির পাত্র তৈরির কাজে গোবরের ব্যবহার, ধূপ তৈরি, গোবর ও মাটি দিয়ে নানা আকারের পাত্র তৈরি করা এবং গোবরের লম্বা লাঠি তৈরি করা।

এছাড়া ঘুঁটেও জ্বালানির কাজে ব্যবহার হয়। আবার হোমযজ্ঞেও কাজে লাগে। সব মিলিয়ে গোবর থেকে নানা জিনিস তৈরি করা হচ্ছে।

৫৯ লক্ষ কুইন্টাল গোবর সংগ্রহ করা হয়েছে গোপালকদের কাছ থেকে। এরমধ্যে শুধু সার তৈরিতেই লেগেছে সাড়ে ১৪ লক্ষ কুইন্টালের বেশি গোবর। যা থেকে ৪৮ কোটি টাকা আয় হয়েছে।

এভাবেই অন্যান্য জিনিস তৈরি করে অনেকেই আয়ের মুখ দেখছেন। মহিলাদের এই কাজে উপস্থিতি লক্ষণীয়। এতে তাঁরা পরিবারের জন্য রোজগারও করতে পারছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026