Business

১৪ বছর পর বাড়ল দেশলাইয়ের দাম

১৪ বছর ধরে অনেক কিছুর দাম বেড়েছে। অনেক কিছুর দাম ৩ গুণ, ৪ গুণও বেড়েছে এই ১৪ বছরে। কিন্তু দেশলাইয়ের দাম বাড়েনি। এবার তা বাড়ল।

দেশলাইকাঠি জিনিসটার ব্যবহার কিন্তু দৈনন্দিন জীবনে প্রশ্নাতীত। আপাত মামুলি বস্তুটির ব্যবহারিক প্রয়োজন এতটাই যে সেটি না থাকলে বোঝা যায় তা কতটা কাজে লাগে।

এই দেশলাইকাঠির বাক্সের দাম কিন্তু ১ টাকাই রয়ে গিয়েছিল ১৪ বছর ধরে। অবশেষে ১৪ বছর পর দেশলাইকাঠির দাম বাড়ল। ১ টাকা করে বাড়ানো হয়েছে দাম। ফলে এবার দেশলাইয়ের বাক্সের দাম ২ টাকা দিতে হবে।

এখানে বলে রাখা ভাল যে দেশলাইকাঠির দাম ১ টাকা হয়েছিল ১৪ বছর আগে। তারও ১৪ বছর আগে তার দাম ধার্য হয়েছিল ৫০ পয়সা। সেই ৫০ পয়সাই ছিল ১৪ বছর ধরে। সেদিক থেকে দেখলে প্রতি ১৪ বছরে দেশলাইকাঠির বাক্সের দাম দ্বিগুণ হচ্ছে।

দেশলাইকাঠির বাক্সের দাম যে বেড়েছে তা কিয়দংশে মানতে নারাজ দেশলাইকাঠি তৈরির সংস্থাগুলি। তাদের সংগঠন জানাচ্ছে দেশলাইকাঠির সংখ্যা বাক্সে বাড়ানো হচ্ছে। বাক্সেও পরিবর্তন আনা হচ্ছে। ফলে সেদিক থেকে দাম বাড়ল কই!

তারা অবশ্য এটাও মেনে নিচ্ছে যে তাদের উৎপাদন খরচ বেড়েছে। দেশলাইকাঠি ভরে একটি বাক্স তৈরি করতে লাগে বোর্ড। যার দাম ৩৫ টাকা কেজি থেকে ৫৪ টাকা কেজি হয়েছে। পটাশিয়াম ক্লোরেট ৬৫ টাকা কেজি থেকে ৮৪ টাকা কেজিতে গিয়ে ঠেকেছে।

ফসফরাস ৪৩০ টাকা কেজি থেকে দাম বেড়ে হয়েছে ৮৩০ টাকা কেজি। এছাড়া কাঠির জন্য প্রয়োজনীয় কাঠ ইউরোপ থেকে আসে। তার দামও অনেকটাই বেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026