ভারতীয় টাকা, প্রতীকী ছবি
লক্ষ্মীপুজোর পরদিনই লক্ষ্মীলাভ হল কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। কেন্দ্রীয় ঘোষণায় বেজায় খুশি তাঁরা। কেন্দ্র এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করেছে যা ডিএ নামেই বেশি পরিচিত।
৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এতে উপকৃত হবেন। সেইসঙ্গে ৬৭.৬২ লক্ষ পেনশনভোগীর জন্য ডিয়ারনেস রিলিফ বা ডিএফ ঘোষণা করেছে কেন্দ্র। তাঁরাও ওই ৩ শতাংশ বৃদ্ধিই ভোগ করবেন।
১ জুলাই থেকে এই ডিএ বৃদ্ধি কার্যকর হতে চলেছে। ফলে বিগত মাসের বর্ধিত ডিএ এরিয়ার হিসাবে সকলে পেয়ে যাবেন।
সামনেই দিওয়ালীর জন্য প্রস্তুত হচ্ছে গোটা দেশ। এত বড় উৎসবের আগে এই ঘোষণাকে কার্যত কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য দিওয়ালীর উপহার হিসাবে দেখছেন সকলে।
করোনার সময় ৩ বার ডিএ বৃদ্ধি থেকে বঞ্চিত হয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। সেই ধাক্কা এবার কার্যত পুষিয়ে দিচ্ছে কেন্দ্র।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ডিএ বৃদ্ধির বিষয়ে সবুজ সংকেত দেয়। তারপরই কেন্দ্রের তরফে এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এই ডিএ বৃদ্ধির জেরে কেন্দ্রের বছরে আরও ৯ হাজার ৪৮৮ কোটি ৭০ লক্ষ টাকা খরচ বাড়ল বলে জানানো হয়েছে।
এদিকে ডিএ বৃদ্ধিতে মুখের হাসি চওড়া হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের। তাঁরা দিওয়ালী উপহার পেয়ে বেজায় খুশি। খুশি পেনশনভোগীরাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…