Business

দুর্গাপুজোয় মদের রেকর্ড বিক্রি, রাজ্যের ঘরে ৫৫০ কোটি

দুর্গাপুজোকে সামনে রেখে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল রাজ্যে। যা রাজ্যসরকারের ঘরে মাত্র ১২ দিনে ৫৫০ কোটি টাকা রাজস্ব বাবদ এনে দিয়েছে।

দুর্গাপুজো মানেই তো উৎসব। আর উৎসবে সুরাপানের ইতিহাস আজকের নয়। দীর্ঘদিন ধরেই এই রেওয়াজ চলে আসছে। তবে এবছর দুর্গাপুজোয় যে বিক্রি দেখা গেছে তা অনেক রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে।

রাজ্যসরকারের রাজকোষেও রাজস্ব বাবদ যে অর্থ এসেছে তাতে সরকারের খুশি না হওয়ার কিছু নেই। মাত্র ১২ দিনে রাজ্যে যে মদ বিক্রি হয়েছে তাতে রাজ্যসরকার রোজগার করেছে ৫৫০ কোটি টাকা।

রাজ্যে মদের ডিস্ট্রিবিউটর ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বা বেভকো-র যে গুদাম রয়েছে তা থেকে অক্টোবরের ১ তারিখ থেকে অক্টোবরের ১২ তারিখের মধ্যে ৭২০ কোটি টাকার মদ তোলা হয়েছে বিক্রির জন্য।

দুর্গাপুজো উপলক্ষে গুদাম এরপর ৩ দিন বন্ধ ছিল। ১৩, ১৪ ও ১৫ অক্টোবর পুজো উপলক্ষে বন্ধ না থাকলে হয়তো আরও বিক্রি হত। তবে তার আগে ১০ অক্টোবর রবিবার থাকলেও চাহিদার কথা মাথায় রেখে গুদাম সেদিন খোলা রাখা হয়েছিল।

রাজ্যসরকার যে খতিয়ান দিচ্ছে তাতে ১ থেকে ১২ অক্টোবরের মধ্যে ১ কোটি ৪৬ লক্ষ লিটার দিশি মদ, ৩৭ লক্ষ ৯৩ হাজার লিটার দেশে তৈরি বিদেশি মদ এবং ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার বিয়ার দোকানগুলি বেভকোর কাছ থেকে তোলে। বেভকোর গুদামে যা মদের স্টক ছিল তা ১২ তারিখেই প্রায় শেষ হয়ে যায়।

এরমধ্যে তৃতীয়ার দিন বেভকো থেকে সবচেয়ে বেশি মদ তোলা হয়। প্রায় ১০৯ কোটি টাকার মদ ওইদিন তোলেন রিটেলাররা। পঞ্চমীর দিন তোলা হয় সাড়ে ৯১ কোটি টাকার মদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026