Business

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর, অনেকটা বাড়ল ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য সুখবর এল বুধবার। করোনার জন্য থমকে যাওয়া ডিএ ফের বাড়ল। আর যখন বাড়ল তখন বাড়ল এক লাফে অনেকটা।

কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা বা ডিএ দেওয়া বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। গত বছর করোনার সময় থেকেই বন্ধ হয়েছিল বছরে ২ বার ডিএ দেওয়া। এটাও তখনই জানানো হয়েছিল যে ২০২১ সালের জুলাই থেকে ফের ডিএ চালু হবে।

কথা রাখল কেন্দ্র। ২০২১ সালের ১৪ জুলাই কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ বাড়ল কার্যত লাফিয়ে। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের মহার্ঘভাতা ১১ শতাংশ বৃদ্ধি করা হল। এতদিন তাঁরা ১৭ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছিলেন। তা বেড়ে এদিন করা হল ২৮ শতাংশ। অর্থাৎ বাড়ানো হল ১১ শতাংশ।

একলাফে এতটা মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণায় বেজায় খুশি কর্মচারিরা। ১ জুলাই থেকে এই বর্ধিত মহার্ঘভাতা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারি ৪৮ লক্ষের ওপর কর্মচারি ও ৬৫ লক্ষের ওপর পেনশন ভোগী এদিনের সিদ্ধান্তে উপকৃত হলেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে তাঁরা খুশি হয়েছেন।

গত বছর মহার্ঘভাতা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এতদিন মাইনের সঙ্গে ডিএ বাবদ কোনও বর্ধিত অঙ্ক দেখতে পাচ্ছিলেন না তাঁরা। এতদিনের অপেক্ষা শেষ হল। এবার তাঁরা ফের বর্ধিত ডিএ পেতে চলেছেন।

১১ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার কথা কেন্দ্রের তরফে ঘোষণা হওয়ার পরই তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026