আম, প্রতীকী ছবি
এখন চলছে আমের সময়। ফলের রাজা হিসাবেই তার পরিচিতি। আমকুলে এ দেশের মাটিতে নানা ধরনের আম হয়ে থাকে। তাদের মধ্যে এমন বেশ কয়েকটি আম রয়েছে যারা স্বনামধন্য।
হিমসাগর, আলফানসো, রত্না, চৌসা, দশেরি, কেশর, ল্যাংড়া সহ এমন বেশ কিছু নাম রয়েছে যাদের কদর ভারতের আম দরবারে যথেষ্ট। কিন্তু এর বাইরেও গ্রামেগঞ্জে এমন নানা আম হয়ে থাকে যা স্থানীয়ভাবেই হয়ে থাকে।
সেই আম পাকলে স্থানীয় মানুষই তার স্বাদ পেয়ে থাকেন। তা আর অন্যত্র যাওয়ার সুযোগ পায়না। এসব আমকে মানুষ লোকাল আম বলেই ব্যাখ্যা করেন। পশ্চিমবঙ্গ ও বিহারের এমনই ১৬ ধরনের আপাত অপরিচিত আম এবার পাড়ি দিল বিদেশে।
বাহরিন যাচ্ছে এই আমেরা। ৪ হাজার কেজি ওজনের ১৬ রকমের আমের পসরা এবার উড়ে গেল বাহরিন। ভারতের এসব অপরিচিত আমদের সঙ্গে বিদেশের মানুষকে পরিচিত করার এ এক অভিনব উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি।
বাহরিনের বিভিন্ন প্রান্তে ১৩টি কাউন্টারে প্রদর্শিত হবে এই আমগুলি। ১১ জুন থেকে ৮ দিন ধরে এই আম প্রদর্শনী চলবে। এতে এসব আমের কদর বাড়তে পাড়ে বিদেশের মাটিতে।
আর যদি চাহিদা বাড়ে তাহলে আগামী দিনে এইসব তথাকথিত লোকাল আমও বাজার পাবে সেখানে। শুধু বাহরিন বলেই নয়, মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এই প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…