Business

মাথা পিছু আয়ে ভারতকে টেক্কা দিল বাংলাদেশ

মাথা পিছু আয়ে ভারতের মত বৃহৎ অর্থনৈতিক শক্তিকে পিছনে ফেলে দিল বাংলাদেশ। যা অবশ্যই ভারতকে নতুন করে ভাবাবে। অন্যদিকে বাংলাদেশের দিক থেকে এটা বড় সাফল্য।

দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা বড় নিদর্শন হয় সে দেশের মাথা পিছু আয়। ভারতে যে মাথা পিছু আয় অনেক দেশের থেকেই কম তা নিয়ে আগেই লোকসভায় তোলপাড় হয়েছে। এবার প্রতিবেশি বাংলাদেশ ভারতকে এই বিষয়ে টেক্কা দিয়ে গেল।

বাংলাদেশের অর্থনীতি বড় একটা শক্তিশালী যে নয় একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ক্রমে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে।

অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা মানবসম্পদ রক্ষায় বাংলাদেশ এখন উন্নতি করছে দ্রুত। আর তারই একটা প্রতিফলন পাওয়া গেল তাদের মাথা পিছু আয়ে।

বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী মন্ত্রিসভায় যে খতিয়ান পেশ করেছেন তাতে জানানো হয়েছে বাংলাদেশের মাথা পিছু আয় বৃদ্ধি হয়েছে।

২০২০-২১ অর্থবর্ষে ২ হাজার ৬৪ ডলার থেকে বেড়ে তা হয়েছে ২ হাজার ২২৭ ডলার। ২০১৯-২০ অর্থবর্ষের চেয়ে ৭ শতাংশ বেড়েছে তাদের মাথা পিছু আয়।

অন্যদিকে ভারতের এখন মাথা পিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। অর্থাৎ বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের মাথা পিছু আয়ের চেয়ে ২৮০ ডলার বেশি।

প্রসঙ্গত ২০০৭ সালে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতের মাথা পিছু আয়ের অর্ধেক ছিল। সেখান থেকে মাত্র ১৪ বছরে বাংলাদেশের মাথা পিছু আয় ভারতকে টেক্কা দিয়ে এগিয়ে গেল। পিছিয়ে পড়ল ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026