সোনা, প্রতীকী ছবি
মুম্বই : বাড়িতে বিয়ে হোক বা অন্য কোনও শুভ অনুষ্ঠান। ভারতীয়দের এক কুচি হলেও সোনা আবশ্যিক। তারপর সামর্থ্যমত তা কম বেশি হতেই পারে। কিন্তু অনেক পরিবারকেই এবার এই এক কুচো কিনতেও দশবার ভাবতে হবে। সেই জায়গাতেই পৌঁছে গেছে সোনার দাম। আর যা প্রবণতা তাতে তা আরও হয়তো বাড়বে।
সোনার দাম এখন এক কথায় আকাশ ছোঁয়া। ১০ গ্রাম সোনার নতুন দাম হয়েছে ৫১ হাজার ৮৩৩ টাকা। যা আজ পর্যন্ত কখনও ওঠেনি। ফলে তা নয়া রেকর্ড গড়েছে। এর কারণ হিসাবে সোনার প্রবল চাহিদাকেই সামনে আনা হচ্ছে। অর্থনৈতিক মন্দা সম্পত্তি ক্রয় থেকে মানুষকে সরিয়ে এনে সোনার প্রতি আকর্ষিত করেছে। ফলে চাহিদা বাড়ছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা ছিলই। তাকে আরও বাড়িয়ে দিয়েছে করোনা পরিস্থিতি। ফলে লগ্নিকারীরা এখন নিশ্চিন্ত লগ্নি করতে চাইছেন। আর সেক্ষেত্রে তাঁরা বেছে নিচ্ছেন সোনাকে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এই বিষয়টিই সামনে এনেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…