বেনারসি ল্যাংড়া আম, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
বারাণসী : হিমসাগর বাজার মাত করার মধ্যেই যে আম বাজারে ছেয়ে যায় তা হল ল্যাংড়া। একদম অন্য স্বাদের এই আমের কদর কিন্তু সারা বিশ্বেই। ল্যাংড়ার স্বাদে মাতোয়ারা অনেকেই। ল্যাংড়া প্রধানত হয় পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে। তারমধ্যে উত্তরপ্রদেশের বারাণসীর ল্যাংড়া আম বিখ্যাত। স্বাদে গন্ধে অতুলনীয় বেনারসি ল্যাংড়ার চাহিদা তাই বিদেশেও। বেনারসি ল্যাংড়া আমের আঁটি হয় পাতলা। শাঁস সুস্বাদু।
এবার ৩ টন বেনারসি ল্যাংড়া আম পাড়ি দিচ্ছে দুবাইতে। ৩ টন ল্যাংড়া আম শার্দূল সিং নামে ভিখারিপুর গ্রামের এক বাসিন্দার আমবাগান থেকে পাঠানো হচ্ছে। যাঁর বাগানে ৫৩০টি বিভিন্ন প্রজাতির আমের গাছ রয়েছে। তাঁরই আমবাগানের আম বিদেশ পাড়ি দিচ্ছে এতে কার্যতই আপ্লুত শার্দূল। বেনারসি ল্যাংড়ার চাহিদা বিদেশের বাজারে যথেষ্ট।
৩ টন বেনারসি ল্যাংড়া এখন প্যাক হচ্ছে লখনউতে। সেখান থেকে সেগুলি যাবে দিল্লি। সেখান থেকে বিমানে তা উড়ে যাবে দুবাই। উত্তরপ্রদেশের দশেরি এমন এক প্রজাতির আম যা ভারত থেকে প্রথম বিদেশে যায়। ভারতে নানা ধরনের আম হলেও বিদেশে দশেরির চাহিদা ছিল সবচেয়ে বেশি। দশেরির সেই বাজারে পরে থাবা বসায় আলফানসো। এরপর এখন তো হিমসাগর থেকে ল্যাংড়া কিছুই ছাড়ছে না বিদেশের বাজার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…