Business

কলকাতার সানরাইজ নিয়ে নিচ্ছে আইটিসি

গুঁড়ো মশলা প্রস্তুতকারক সংস্থা সানরাইজ-এর মালিক হতে চলেছে আইটিসি। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় সম্পূর্ণ।

কলকাতা : ১৯০২ সালে কলকাতায় ঈশ্বরী প্রসাদ শর্মা নামে এক ব্যবসায়ী ছোট করে মশলার ব্যবসা তৈরি করেন। সেই মশলার ব্যবসাই তাঁর পরবর্তী প্রজন্ম তিলে তিলে বড় করে তোলে। তৈরি হয় সানরাইজ গুঁড়ো মশলা সংস্থা। সানরাইজ ফুডস প্রাইভেট লিমিটেড। পূর্ব ভারতে গুঁড়ো মশলার বাজারের সিংহভাগ রয়েছে এখন সানরাইজের দখলে। এবার সেই সংস্থার ১০০ শতাংশ ইকুইটি শেয়ার কিনে নেওয়ার সব প্রস্তুতি সেরে ফেলল দেশের অন্যতম বৃহৎ সংস্থা আইটিসি।

গত ২৩ মে কাগজপত্রের কাজ অনেকটাই সারা হয়ে গেছে। এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি। তারপরই সানরাইজের নতুন মালিক হবে আইটিসি। প্রসঙ্গত আইটিসি-র মশলা রয়েছে। আশির্বাদ নামে ওই ব্র্যান্ডের মশলার বাজারে একটা মার্কেট শেয়ার রয়েছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় আশির্বাদ ব্র্যান্ডই সবচেয়ে বেশি বাজার দখল করে বসে আছে।

আইটিসি-র আশির্বাদ থাকলেও মশলার এই এফএমসিজি বাজারে পূর্ব ভারতে তারা দাঁত বসাতে পারছিলনা। পারছিলনা সানরাইজের মত ব্র্যান্ডের দাপটে। এবার তাই সেই সানরাইজই নিজেদের দখলে নিচ্ছে আইটিসি। সানরাইজ তাদের দখলে আসলে পূর্ব ভারতে মশলার বাজারের দখলদারিতে আইটিসি ১ নম্বরে উঠে আসবে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026