সবজি, প্রতীকী ছবি
গত জুনে দেশে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হারে রেকর্ড পতন হল। তেল ও খাদ্যদ্রব্যের দামে পতনের কারণেই এই নজির বলে মনে করছেন অর্থনীতিবিদরা। রেকর্ড গড়ে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১ দশমিক ৫৪ শতাংশে। গত মে মাসেও যা ছিল ২ দশমিক ১৮ শতাংশ। পরপর ২ মাসে যেভাবে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতিতে রেকর্ড পতন দেখা গেল তাতে তা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর বড় চাপ ফেলল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের ধারণা এরফলে আগামী ঋণনীতি ঘোষণার সময় রেপো রেট কমাতে বাধ্য হবে রিজার্ভ ব্যাঙ্ক।
চলতি বছরে বর্ষায় স্বাভাবিক বৃষ্টির কথা অনেক আগেই ঘোষণা করেছিল দিল্লির মৌসম ভবন। এখনও পর্যন্ত সেই কথাকে সত্যি প্রমাণ করে ভাল বর্ষা পেয়েছে ভারত। যা ফসল উৎপাদনের জন্য সুখবর। বিশেষজ্ঞদের ধারণা, ভাল ফসল উৎপন্ন হলে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতিতে লাগাম আপাতত বজায় থাকবে।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…