দিল্লিতে মদের দোকানের সামনে বিপুল ভিড়, ছবি - আইএএনএস
৪০ দিন পর দেশজুড়ে বিভিন্ন রাজ্যে খুলেছিল মদের দোকান। তামিলনাড়ু খোলেনি। তারা জানায় ৭ মে থেকে সেখানে মদের দোকান খুলবে। বাকি ভারতে কিন্তু মদের দোকান মোটামুটি খুলেই গিয়েছিল। করোনার থাবায় বেসামাল মুম্বই শহরেও খুলেছিল মদের দোকান। আর সোমবার মদের দোকান খুলতেই সব দোকানের সামনে ভোর থেকে লাইন পড়ে যায়। লম্বা লাইন সাপের মত এঁকে বেঁকে চলে যায় বহু দূরে। অনেক ক্ষেত্রেই মানা হয়নি সামান্যতম দূরত্ব বিধি।
মহারাষ্ট্রে কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। যার মধ্যে এক মুম্বই শহরেই ২৬ জনের মৃত্যু হয়। তারমধ্যেই সোমবার ও মঙ্গলবার চলেছে চুটিয়ে মদ কেনার হিড়িক। অধিকাংশ দোকানেই নজরে পড়েনি সামাজিক দূরত্ববিধি। কার্যত একে অপরের ঘাড়ে চেপে মদ কিনেছেন মানুষজন। লাইনে দাঁড়িয়ে থেকেছেন ঘণ্টার পর ঘণ্টা। এই পরিস্থিতিতে মদের দোকানের লাইন থেকে করোনা সংক্রমণ আরও ছড়াতে পারে বলে মনে করছে মুম্বই পুরসভা।
মুম্বইতে হুহু করে বাড়তে থাকা করোনা সংক্রমণ ও করোনায় মৃত্যুর হার মাথায় রেখে আর মদের দোকান ঘিরে উন্মাদনার সম্ভাব্য পরিণতি বিবেচনা করে মঙ্গলবার রাতে বিএমসি কমিশনার একটি নির্দেশ জারি করেন। তাতে তিনি জানান সব মদের দোকান বন্ধ রাখা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব মদের দোকান বন্ধ থাকবে। বিএমসি সাফ জানিয়েছে মদের দোকানকে তারা অত্যাবশ্যকীয় পণ্যের দোকান বলে মনে করছে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…