Business

কমল পেঁয়াজের দাম

পেঁয়াজের আকাশছোঁয়া দামে বাজারে গিয়ে কার্যত দীর্ঘশ্বাস ফেলছেন দেশের আম নাগরিক। অনেক বাড়ির গৃহিণীরাই এখন ব্যস্ত পেঁয়াজ ছাড়া নানা পদ রাঁধতে। ইন্টারনেটেও পেঁয়াজ ছাড়া পদের রেসিপি জানতে চেয়ে সার্চ হচ্ছে দেদার। স্বাভাবিকও বটে। কারণ পেঁয়াজের দাম দেশের অনেক জায়গায় ১৫০ থেকে ২০০ টাকা ছুঁয়েছে। রাজ্যেও পেঁয়াজ অনেক বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিকোচ্ছে। এই অবস্থায় দিল্লিবাসী অবশেষে পেঁয়াজের দামে সুরাহা পাওয়া শুরু করলেন।

আফগানিস্তান ও তুরস্ক থেকে পেঁয়াজ এনে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে সরকার। দিল্লিতে সোমবার আফগানিস্তান থেকে ২৪ হাজার বস্তা পেঁয়াজ এসে হাজির হয়েছে। প্রতিটি বস্তায় ৫৫ কেজি করে পেঁয়াজ রয়েছে। আফগানি পেঁয়াজে ভরেছে দিল্লির সবচেয়ে বড় পাইকারি বাজার আজাদপুর মান্ডি। এটাই দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারও। এখানে পাইকারি দর এদিন পেঁয়াজের ঘোরাফেরা করেছে ৫০ টাকা থেকে ৭৫ টাকার মধ্যে। ফলে খুচরো বাজারে তার প্রভাব পড়বে। কমবে দাম বলেই মনে করছে পেঁয়াজ ব্যবসায়ীদের সংগঠন।

শেষে ২ দিনে আফগানিস্তান থেকে যেমন পেঁয়াজ ভর্তি ট্রাক ঢুকেছে, তেমনই দেশীয় বাজার থেকেও ঢুকেছে পেঁয়াজ। দিল্লি বলেই নয়, পঞ্জাবেও আফগান পেঁয়াজ প্রচুর পরিমাণে ঢুকেছে। ফলে ক্রমে পেঁয়াজের দাম কমতে শুরু করবে। খোলা বাজারে এই দাম হয়তো মঙ্গলবার থেকে কমবে। তাও দিল্লি ও তার চারপাশে তার প্রভাব আগে পড়বে। কিন্তু পেঁয়াজের দাম কমতে শুরু করছে এই খবরেই বেজায় খুশি সাধারণ মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026