Business

রেকর্ড গড়ে অগাস্টে তলানিতে গাড়ি বিক্রি

গাড়ি বিক্রি যে ক্রমশ কমছে তা আগেই পরিস্কার হয়ে গিয়েছিল। মারুতির মত সংস্থা তাদের গাড়ি উৎপাদন ২ দিন বন্ধ রাখে। বিভিন্ন গাড়ি উৎপাদনকারী সংস্থা কর্মী ছাঁটাই শুরু করেছে। অগাস্টে গাড়ি বিক্রির হার আরও তলানিতে ঠেকেছে। খতিয়ান বলছে ১৯৯৮ সালের পর এতটা ভয়ংকর পরিস্থিতি ভারতে গাড়ি বিক্রিতে হয়নি। অগাস্টের রেকর্ড যা বলছে।

২০০০ সালের পর বরং গাড়ি বিক্রি ক্রমশ ভারতে বেড়েছে। মানুষের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভারতে তাদের গাড়ি বিক্রি বাড়িয়েছে। নানা মডেল এনেছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি। অটো ফেয়ারে প্রতি বছরই নতুন মডেল সামনে এসেছে। মানুষ গাড়ি কেনার আগে এসব মেলা ঘুরে বেছে নিয়েছেন পছন্দের একদম আপডেটেড একটি মডেল।

এই প্রবণতায় আচমকা ছন্দপতন কিন্তু অটো ইন্ডাস্ট্রিকে রীতিমত কোণঠাসা করে দিয়েছে। ক্রমশ কমতে থাকা গাড়ি বিক্রি তাদের ব্যবসাকে বড় ধরনের সমস্যায় ফেলে দিচ্ছে। শুধু অগাস্টেই খতিয়ান বলছে গাড়ি বিক্রি কমেছে ২৩.৫৫ শতাংশ। ২০১৮ সালেই অগাস্টে সারা ভারতে গাড়ি বিক্রি হয়েছিল ২৩ লক্ষ ৮২ হাজার ৪৩৬টি। সেখানে এ বছর অগাস্টে ভারতে গাড়ি বিক্রি হয়েছে ১৮ লক্ষ ২১ হাজার ৪৯০টি। অর্থাৎ গত বছরের অগাস্টের তুলনায় এ বছর অগাস্টে ৫ লক্ষ ৬০ হাজার ৯৪৬টি গাড়ি কম বিক্রি হয়েছে। শুধু চারচাকা বলেই নয়, ২ চাকার গাড়িও অগাস্টে ২২.২৪ শতাংশ কম বিক্রি হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026