Business

বাংলাদেশের অর্থনীতিতে ফের বড় ধাক্কা দিল ভারত

ভারত এবার আরও কড়া মনোভাব দেখাল বাংলাদেশের প্রতি। যা ইউনুসের বাংলাদেশকে বড়সড় অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন করে দিল। অবশ্যই যা সামাল দেওয়া কঠিন হবে।

বড় সিদ্ধান্ত গ্রহণ করল ভারত। আর সে সিদ্ধান্ত বলবত করল অবিলম্বে। তলানিতে ঠেকা সম্পর্কের কথা মাথায় রেখে ভারতের এই সিদ্ধান্ত সরাসরি বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা।

বাংলাদেশ থেকে গত ২৭ জুন পাটের নানা প্রকারের সঙ্গে সুতোয় বোনা কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞার তালিকা আরও দীর্ঘ করল ভারত।

বাংলাদেশ থেকে ভারত এবার পাকানো সুতো, দড়ি, পাটের দড়ি, তার, চটের বস্তা এবং ব্যাগ আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করে দিল। বাংলাদেশ থেকে ভারতে আর এসব জিনিস ঢুকবে না। এই নিষেধাজ্ঞা ইতিমধ্যেই বলবত করে দিয়েছে ভারত।

প্রসঙ্গত ভারত গত ১৭ মে-তেও বাংলাদেশ থেকে কয়েকটি আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। যার মধ্যে ছিল রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাবার।

এছাড়া সুতির কাপড়, প্লাস্টিক, পিভিসি দিয়ে তৈরি জিনিসপত্র, কাঠের আসবাব-এর জিনিসও বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। কেবল রেডিমেড পোশাকের ক্ষেত্রে ভারত একটি বিষয়ে ছাড় দিয়েছে।

কোনও স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনও রেডিমেড পোশাক প্রবেশ না করলেও ২টি জলবন্দর দিয়ে তা ঢুকতে পারবে। গত এপ্রিল মাসে বাংলাদেশ ভারত থেকে তন্তু আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে।

তারপরই ভারতের তরফে একের পর এক বাংলাদেশ থেকে আমদানি করা নানা জিনিসে নিষেধাজ্ঞা জারি করা শুরু হয়। ধাপে ধাপে একের পর এক জিনিস আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়। সেই তালিকায় এবার নব্য সংযোজন হল অগাস্টেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026