Business

গমের দামে লাগাম টানতে বড় পদক্ষেপের পথে সরকার

খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতি ক্রমশ চিন্তার ভাঁজ পুরু করছে। এই পরিস্থিতিতে গমের দামে লাগাম দিতে এক বড় পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

লক্ষ্য অবশ্যই সাধারণ মানুষকে গমের আটা সহ গমজাত অন্য খাদ্য পণ্যের লাগামছাড়া দাম থেকে কিছুটা রেহাই দেওয়া। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবার এক নয়া পদক্ষেপের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া-র সাহায্যে এই নয়া উদ্যোগ নিতে চলেছে কেন্দ্র। এক্ষেত্রে কেন্দ্র চলতি বছরে ২৫ লক্ষ মেট্রিক টন গম খোলা বাজারে ছাড়তে চলেছে।

এই বিপুল পরিমাণ গম ই-অক্সানের মাধ্যমে বিভিন্ন আটা কারখানা, আটার খাদ্য পণ্য তৈরি করা সংস্থা, প্রক্রিয়াকরণ সংস্থাগুলি কিনে নিতে পারবে। ফলে গমের যোগান বাজারে অনেকটা বাড়বে। যা দিনের শেষে সাধারণ মানুষকে অতিরিক্ত দামের হাত থেকে রেহাই দিতে পারে।

খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতি যেভাবে বেড়ে চলেছে তাতে লাগাম দেওয়ার অবিলম্বে প্রয়োজন। তা করতে এবার গমকেই পাখির চোখ করল কেন্দ্র।

২৫ লক্ষ মেট্রিক টন গম বাজারে ছাড়া হলে তা কিন্তু বাজারে গমজাত যে কোনও খাদ্য পণ্যের যোগান অনেকটা বাড়াবে। যা দাম কমাতে সাহায্য করবে।

কেন্দ্র খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতিতে লাগাম দিতে এবং সাধারণ মানুষের চাহিদা পূরণে ভারত ব্র্যান্ডের হাত ধরে চাল এবং আটা কম দামে সাধারণ ক্রেতার কাছে বিক্রি করছে।

এতেও সাধারণের অনেকটা সুরাহা হচ্ছে। ডালের ক্ষেত্রেও একই পথ নিয়েছে কেন্দ্র। সেই ভারত ডাল ব্র্যান্ডের সাহায্যে খোলা বাজারে ডাল বিক্রি করছে তারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026