Business

ভারতীয় সিনেমা জগতে নতুন অধ্যায়ের সূচনা

ভারতে হিন্দি সিনেমা তো বটেই, এমনকি বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও সারা বছরে বহু সিনেমা তৈরি হয়। যা বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজও হয়। দর্শকরা দেখেন। এই হলে সিনেমা ডিস্ট্রিবিউট করা একটা বড় বিষয়। সেখানে হালফিল রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও পিভিআর অন্যতম ভূমিকায় পালন করে। এবার দেশের এই ২ অন্যতম বৃহৎ ফিল্ম ডিস্ট্রিবিউটর একসঙ্গে হাত মেলাল। ফলে তারা একসঙ্গে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ল। ফলে সিনেমা ডিস্ট্রিবিউশনে এবার খুব বড় ভূমিকা পালন করবে এরা।

মিশে যাওয়ার পর এই ২ সংস্থার তরফেই খুশি ব্যক্ত করা হয়েছে। রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও পিভিআর যৌথভাবে ভারতীয় সিনেমার পর্দায় প্রথম প্রকাশ করতে চলেছে তাপসী পান্নু অভিনীত সিনেমা গেম ওভার। যা ১৪ জুন বিভিন্ন হলে রিলিজ হবে। তারপরেই এই ২ সংস্থা যৌথভাবে বিভিন্ন হল ও মাল্টিপ্লেক্সে আনতে চলেছে হৃতিক রোশনের সিনেমা সুপার ৩০। যা আগামী ১২ জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে।

শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেনমেন্ট এখনও পর্যন্ত বিভিন্ন ভাষায় ৩০০-র ওপর সিনেমার প্রযোজনা ও পরিবেশনা করেছে। অন্যদিকে পিভিআর সংস্থার দেশের ৬২টি শহর মিলিয়ে এখন ৭৫০টির ওপর প্রেক্ষাগৃহ রয়েছে। যেখানে প্রতি সপ্তাহেই নতুন নতুন ছবি রিলিজ হয়। ফলে সিনেমা জগতের এই ২ শক্তিশালী সংস্থা মিশে যাওয়ায় তাদের মার্কেট শেয়ার অনেকটাই বাড়বে বলে মনে করছে ব্যবসায়িক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026