Business

কমল আমিষের খরচ, নিরামিষের খরচ আরও বাড়ল

অনেক মানুষ নিরামিষভোজী। তাঁদের বাড়িতে নিরামিষ রান্নাই হয়। যার খরচ বেড়েছে। অন্যদিকে যাঁরা আমিষ খান তাঁদের খরচটাও বেশ চমকপ্রদ।

দেশে নিরামিষভোজীদের বাড়িতে রান্না করা নিরামিষ রান্নার খরচ বাড়ল। গত মে মাসের হিসাব তাই বলছে। পরিসংখ্যান বলছে বাড়িতে নিরামিষ রান্নার খরচ বেড়েছে। এজন্য প্রধানত আলুকে দায়ী করা হচ্ছে। আলুর দাম বৃদ্ধি নিরামিষ রান্নার খরচ বাড়িয়ে দিয়েছে।

১ শতাংশ করে বেড়েছে নিরামিষ রান্নার খরচ। নিরামিষ থালি বলতে ধরে নেওয়া হয়েছে ভাত, রুটি, ডাল, আলু, টমেটো, পেঁয়াজের পদ, দই এবং স্যালাড। নিরামিষ পদ রান্নার জন্য জ্বালানির খরচও বেড়েছে।

বাকি যা নিরামিষ রান্নায় ব্যবহার হয় তার দাম কমবেশি একই রয়ে গেছে। তবে মে মাসে যেখানে নিরামিষ রান্নার খরচ বেড়েছে, সেখানে আমিষ রান্নার খরচ কিন্তু কমেছে। অন্তত খতিয়ান তাই বলছে। কেন কমেছে আমিষ রান্নার খরচ? সেটাও পরিস্কার করা হয়েছে।

আমিষ রান্না বলতে মুরগির মাংসকে ধরে নিয়ে পরিসংখ্যান নির্ণায়ক সংস্থা জানাচ্ছে, ব্রয়লার মুরগির দাম কমে যাওয়া মে মাসে আমিষ থালির দাম কমিয়ে দিয়েছে।

দেশে নিরামিষ থালির দাম আমিষ থালির চেয়ে বেশি পড়ছে এটা অবশ্য নতুন নয়। এর আগেও দেখা গেছে নিরামিষ থালির খরচ বেশি হচ্ছে।

প্রসঙ্গত ভারতে একটা বড় অংশের মানুষ কিন্তু নিরামিষভোজী। ফলে তাঁদের খরচ একটু হলেও তাঁদের চাপে রাখছে। আবার অনেকের মতে, নিরামিষ থালিতে পদ বেশি লাগে। তুলনায় আমিষ থালিতে পদ কম। সেটাও একটা বিষয় হয়ে সামনে আসছে বলে মনে করছেন তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026