জাপানি চৌকো তরমুজ, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
তরমুজ সারা বিশ্বেই যথেষ্ট সমাদৃত। সবচেয়ে বেশি পছন্দের গরমের দেশের মানুষদের কাছে। প্রাণ জুড়িয়ে দেওয়া তরমুজের রস গরমের প্রবল দাবদাহ থেকে শরীরকে আরাম দেয়। তাই গরমে তরমুজ খাওয়ার প্রবণতা বাড়ে।
পশ্চিমবঙ্গের বাজারেও প্রচুর তরমুজ ছেয়ে গেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ যে তরমুজের সঙ্গে পরিচিত তার উপরটা সবুজ, শাঁসটা লাল। কিছু তরমুজ বা অনেকে যাকে খরমুজও বলে থাকেন, সেগুলি হয় হালকা সবুজের ওপর গাঢ় সবুজের ডোরা দাগের।
তরমুজ হোক বা খরমুজ, সবই হয় প্রায় গোলাকার। সেটা দেখেই অভ্যস্ত সকলে। কিন্তু এবার সেই অভ্যাস বদলানোর সময় এসেছে। কারণ বাজারে এসে পড়েছে চৌকো তরমুজ।
একদম চৌকো এবং কিছু ছোট আকারের এই তরমুজ কিন্তু খেতে আলাদা নয়। এগুলো তরমুজই। কেবল চেহারাটা যা আলাদা। গোলাকার দেখে অভ্যস্ত সাধারণ মানুষের কাছে তাই এই চৌকো তরমুজ কিন্তু রহস্যময়, কিছুটা সন্দেহের।
তবে এগুলি কিন্তু কোনও অংশে চেনা তরমুজের গুণাগুণের চেয়ে কম নয়, বরং এতে মিষ্টি ভাব বেশিই থাকে। এদের বলা হয় সরস্বতী তরমুজ।
চৌকো তরমুজ অবশ্য একধরনের হাইব্রিড তরমুজ। যা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ এবং ফতেপুর এলাকার কৃষকরা প্রচুর পরিমাণে চাষ করছেন। নাম দেওয়া হয়েছে সরস্বতী তরমুজ।
এগুলির উপরিভাগ হালকা সবুজের ওপর ডোরা হতে পারে বা হলুদের ওপর ডোরা হতে পারে। চেহারা চৌকো। ভিতরটা লালই। আর খেতে একই।
কিন্তু চেনা তরমুজ ছেড়ে বিশেষ পদ্ধতিতে তৈরি এই সরস্বতী তরমুজের দিকে মন গেল কেন কৃষকদের? কৃষকরা জানাচ্ছেন, এই চৌকো তরমুজ বা খরমুজ তাঁদের আরও বেশি মুনাফার মুখ দেখাচ্ছে। আপাতত উত্তরপ্রদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও তা অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়া এখন সময়ের অপেক্ষা।
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…