Business

১১১ ছুঁয়ে স্বপ্নের ফলে মশগুল ভারতের ফল

ভারত এক নতুন স্বপ্নে বিভোর। শেষ ৯ মাসে এই স্বপ্ন যে দুরন্ত গতি পেয়েছে। ১১১ ছুঁয়ে এখন মশগুল ভারতের ফল।

গত এপ্রিল থেকে শুরু হয়েছিল এক নতুন উত্থান। যা গত জানুয়ারি পর্যন্ত এমন এক স্বপ্ন দেখিয়েছে যা নিয়ে মশগুল দেশের আম, কলা, আনারস, কমলালেবুরা। শুধু ৪টি ফলের নাম বললেও আদপে তার সংখ্যাটা অনেক। নানা রসাল ফলের রসে এখন ভিজে রয়েছে ভারতের নতুন স্বপ্ন।

গত ৯ মাসে ভারতের ফলের বাজার এক অন্য উচ্চতা ছুঁয়ে ফেলেছে। ভরতের ফলের রফতানি ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১০০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৮৩০ কোটি টাকার যে গুটিকয়েক ফল রফতানি কারক দেশ রয়েছে সেই দলে নাম লিখিয়ে ফেলেছে ভারত। এখন ভারতের ফলের রফতানি বাজার ৮৩০ কোটি টাকারও বেশি।

গতবছর যেখানে ১০২টি দেশে ভারত ফল রফতানি করত, সেখানে গত এপ্রিল থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১১১টি দেশে ফল রফতানি শুরু করেছে ভারত। হালেই রাশিয়া ভারত থেকে কলা আমদানি শুরু করায় ভারতের কলার বাজার নতুন গতি পেয়েছে।

গতবছরের তুলনায় চলতি অর্থবর্ষে ভারতের ফলের রফতানির ক্ষেত্রে অনেক ফলই দারুণ ফল করেছে। যারমধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কলা, দশেরি আম, কেশর।

শুধু ফল বলেই নয়, ভারত থেকে ডিম রফতানিও অন্য উচ্চতা ছুঁয়েছে। শেষ ৯ মাসে ভারত থেকে ডিম রফতানি ১৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভাল ফল করেছে বাসমতী চালের রফতানি।

ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বাসমতীর চাহিদা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026