Business

অরুণ জেটলিকে ছাড়াই হল চিরাচরিত হালুয়া অনুষ্ঠান

হালুয়া অনুষ্ঠান। প্রতি বছর কেন্দ্রীয় বাজেটের আগে এই অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় বাজেট ছাপতে যায় এই হালুয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এ এক পারম্পরিক রীতি। চলে আসছে। ফলে তার অন্যথা হয়না। নিয়ম হল এই হালুয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের অর্থমন্ত্রী। কিন্তু চিকিৎসার জন্য অর্থমন্ত্রী অরুণ জেটলি এখন দেশের বাইরে। কিন্তু সেজন্য বন্ধ থাকল না হালুয়া অনুষ্ঠান। তা হল নিয়ম মেনেই। অরুণ জেটলি না থাকলেও উপস্থিত থাকলেন মন্ত্রকের ২ প্রতিমন্ত্রী পন রাধাকৃষ্ণন ও শিব প্রতাপ শুক্লা। অর্থমন্ত্রকেরই একতলায় এই হালুয়া অনুষ্ঠান উদযাপিত হল সোমবার। ছিলেন মন্ত্রকের পদস্থ আধিকারিকরা।

এবার লোকসভা ভোট থাকায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। অবশ্য তিনি বাজেট পেশ করতে পারবেনই কিনা তা নিশ্চিত নয়। তবে এদিন হালুয়া অনুষ্ঠানের হাত ধরে নিয়ম মেনে ছাপতে চলে গেল বাজেট। সেই সঙ্গে এই বাজেটের সঙ্গে যুক্ত মন্ত্রকের আধিকারিকরা আর মন্ত্রকের বাইরে যেতে পারবেন না। যতদিন না বাজেট পেশ হয়। এবার বাজেট পেশের দিন পয়লা ফেব্রুয়ারি। অর্থাৎ আগামী ১১ দিন এই মন্ত্রকেই থাকবেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026