ফাইল : হিরে, ছবি - আইএএনএস
হিরে ভারতে মাটির তলায় খুব বেশি না পাওয়া গেলেও হিরেকে তার চোখ ধাঁধানো ঝলমলে চেহারাটা দেয় ভারতই। ভারত সেই দেশ যেখানে গোটা দুনিয়ার হিরের সিংহভাগ কাটিং অর্থাৎ তাকে কেটে একটি অলংকারের চেহারা দেওয়া এবং পলিশিং অর্থাৎ হিরে বললে যে উজ্জ্বল খণ্ডটি চোখের সামনে ভেসে ওঠে সেই ভেসে ওঠা চেহারার ঝলমলে রূপটা দেওয়া হয়।
এজন্য ভারতের সুরাট বিখ্যাত। ভারত এমন এক দেশ যারা একচেটিয়া এই হিরের কাটিং এবং পলিশিং ব্যবসা ধরে রেখেছে। তবে এখানেই শেষ নয়।
এবার ভারত হিরের দুনিয়ায় আরও একটি ধাপ অগ্রসর হল। যে পথ ভারত দেখাল, আগামী দিনে পৃথিবীর মানুষ হিরে বলতে সেটাই হয়তো বুঝবেন।
ভারতে এখন গবেষণাগারে তৈরি হচ্ছে হিরে। মাটির তলা থেকে হিরে উত্তোলন করার আর দরকার পড়ছে না। এই ল্যাবে তৈরি হিরে আসল হিরের চেয়ে কোনও অংশে কম যাচ্ছেনা।
ভারত যে এই গবেষণাগারে তৈরি হিরের দুনিয়ায় নিজেদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছে তা প্রধানমন্ত্রীর কিছুদিন আগের আমেরিকা সফর থেকে পরিস্কার।
সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হিরেটি মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী জিল বাইডেনকে উপহার দেন তা ওই গবেষণাগারে তৈরি হিরে। ভারতের গবেষণাগারে তৈরি এবং ভারতেই পলিশিং ও কাটিং করা ওই হিরে উপহার দিয়ে আদপে দুনিয়ার সামনে ভারত তার এই গবেষণাগারে তৈরি হিরের আন্তর্জাতিক মানকেই তুলে ধরার চেষ্টা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…